ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সহযোগিতা চান চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক সুজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০ ৬০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনায় সহযোগিতা চেয়েছেন (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন। সুজন চসিকের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো মন্ত্রীকে অবহিত করেন। চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন প্রকল্পে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানান। চট্টগ্রামের জনগণের বিনোদন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও নতুন নতুন প্রকল্প গ্রহণেও মন্ত্রীর সহযোগিতা কামনা করেন চসিক প্রশাসক। সর্বোপরি চসিকের আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও তিনি উত্থাপন করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিণ্ড। চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের গুরুত্ব বিবেচনা করে চট্টগ্রামের মেগা প্রকল্পগুলোতে প্রয়োজনীয় অর্থের জোগান দিয়ে যাচ্ছে। চট্টগ্রামের উন্নয়নসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। চসিক প্রশাসক সুজন সুবিধাজনক সময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে আসার আমন্ত্রণ জানান তথ্যমন্ত্রীকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সহযোগিতা চান চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক সুজন

আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০