ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ঢাকায় ‘ITEC Day 2025’: ভারত–বাংলাদেশ সহযোগিতার রঙিন মিলনমেলা

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

ঢাকায় ‘ITEC Day 2025’: ভারত–বাংলাদেশ সহযোগিতার রঙিন মিলনমেলায় বক্তব্য রাখেন হাইকমিশনার প্রণয় ভার্মা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ভারতীয় হাইকমিশনের প্রাঙ্গণ সোমবার (১ ডিসেম্বর) রূপ  নেয় এক বর্ণাঢ্য মিলনমেলায়। আইটেক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএএবি)-এর সহযোগিতায় আয়োজন করা হয় ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দিবস (ITEC Day 2025)। উষ্ণ আন্তরিকতার আবহে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১৫০ জন ITEC প্রাক্তন শিক্ষার্থী।

অভিজ্ঞতা বিনিময়, পুনর্মিলন এবং গভীর বন্ধনের উৎসবে প্রাঙ্গণ জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সমাবেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আইটেক দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্রতি ভারতের অঙ্গীকারের এক উজ্জ্বল উদাহরণ। অংশীদার দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী সক্ষমতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নে আইটেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তিনি জানান, দীর্ঘ বছর ধরে বাংলাদেশ থেকে ৫ হাজারেরও বেশি পেশাদার এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যারা এখন দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সেতু হিসেবে কাজ করছেন। আইএএবি আইটেক প্রাক্তনদের একত্রিত করে যে মঞ্চ তৈরি করেছে, তারও প্রশংসা করেন হাইকমিশনার।

অনুষ্ঠানে বিসিএসআইআর, বিএইসি, স্পারসো ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনেক প্রাক্তন শিক্ষার্থী তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা তুলে ধরেন, যা ভারত-বাংলাদেশ সহযোগিতার বাস্তব সাফল্যের প্রমাণ হয়ে ওঠে। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশি শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধন নতুন মাত্রা পায়।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ভারতের ফ্লাগশিপ উন্নয়ন কর্মসূচি আইটেক বর্তমানে ১৬০টিরও বেশি দেশে প্রযুক্তি, জ্ঞান ও উন্নয়ন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করছে। কৃষি থেকে উন্নত কম্পিউটিং, রিমোট সেন্সিং থেকে সুশাসন, প্রতি বছর ৩০০টিরও বেশি বিশেষায়িত কোর্সের মাধ্যমে ১২ হাজারেরও বেশি প্রশিক্ষণ স্লট প্রদান করছে ভারত সরকার।

আন্তর্জাতিক সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নের এই বন্ধুত্বপূর্ণ যাত্রায় ITEC Day 2025 হয়ে উঠল স্মৃতি, অঙ্গীকার ও ভবিষ্যৎ সম্ভাবনার এক উজ্জ্বল মঞ্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ‘ITEC Day 2025’: ভারত–বাংলাদেশ সহযোগিতার রঙিন মিলনমেলা

আপডেট সময় : ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫