ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

ট্রাম্প ঝরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ বছরে সর্বনিম্ন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববাজারে অব্যাহতভাবে কমছে জ্বালানি তেলের দাম। ট্রাম্পের শুল্কারোপ ঝরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একারণে কম দামে তেল আমদানির সুযোগ পেয়েছে বাংলাদেশ। এতে দেশের বাজারেও এর দাম কমানোর সুযোগ আছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ফের শুরু হয়েছে বাণিজ্যযুদ্ধ। সবচেয়ে বড় অর্থনীতির এই দেশ দুইটি একে অপরের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ শুরু করেছে। এমন পরিস্থিতিতে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমে গত চার বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন হয়েছে। কারণ চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩৮ ডলার বা ৩ দশমিক ৭৯ শতাংশ কমে ৬০ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৪৬ ডলার বা ৪ দশমিক ১৩ শতাংশ কমে ৫৭ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।

অর্থাৎ উভয় বেঞ্চমার্কের দামই কমে ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন হয়েছে।

চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।

গত সপ্তাহে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীনের নেতারা চলমান বাণিজ্য যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়ে যাওয়ার’ প্রতিশ্রুতি দেন।

চীনের প্রতিক্রিয়ার বিপরীতে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, চীন তাদের নতুন করে আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্রও ৯ এপ্রিল থেকে চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়াবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্প ঝরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ বছরে সর্বনিম্ন

আপডেট সময় : ০১:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫