ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গাজায় ইসরায়েলের গণহত্যায় লক্ষ্যবস্তু শিশুরা: জাতিসংঘের তদন্ত কমিশন চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ, কৌশলগত অংশীদারত্ব ও রাজনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

ঝিনাইগাতীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

ঝিনাইগাতীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন মাহমুদুল হক রুবেল। এমপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা-এ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাহমুদুল হক রুবেল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষকদের প্রতি আহ্বান জানান।

খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার কৃষক ও মিলারদের কাছ থেকে কেজিপ্রতি ৪৯ টাকা দরে ২ হাজার ৬১৯ মেট্রিক টন চাল এবং কেজিপ্রতি ৩৬ টাকা দরে ১ হাজার ৭৮৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন-এর সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা-র সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ধানকলের মালিক, কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝিনাইগাতীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০১:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬