ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

জনতার ঢলে ভাসতে ভাসতে দুই ঘন্টায় গুলশানের বাসভবনে পৌছান খালেদা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে

জনতার ঢলে ভাসতে ভাসতে গুলশানের বাসভবনে পৌছান খালেদা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনতার ঢলে ভাসতে ভাসতে বিমান বন্দর থেকে দুই ঘন্টার অধিক সময় নিয়ে গুলশানের বাসভবনে পৌছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগাম খালেদা জিয়া। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চারমাস পর দেশের মাটিতে পা রাখেন খালেদা জিয়া। তার সঙ্গে ১৭ বছর পর ফিরেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হলে বিভিন্ন অসুস্থতায় ভুগতে থাকা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার পথ উন্মুক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি।

জনতার ঢলে ভাসতে ভাসতে দুই ঘন্টায় গুলশানের বাসভবনে পৌছান খালেদা
জনতার ঢলে ভাসতে ভাসতে দুই ঘন্টায় গুলশানের বাসভবনে পৌছান খালেদা

সেখানে পৌঁছানোর পর তাকে বেসরকারি হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালটিতে টানা ১৭ দিন প্রখ্যাত বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ২৫ জানুয়ারি থেকে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন।

খালেদা জিয়া দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ২০ মিনিটে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হন। সেখানে ছেলে তারেক রহমান ও নাতনি জায়মা রহমান আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানান।

২০০৮ সালে জরুরি অবস্থার সময়ে দেশ ছাড়ার পর থেকে লন্ডনেই রয়েছেন তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান। ১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরলেন জোবাইদা। তবে তারেক রহমান কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বেলা ১১টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে বের হয়ে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হয় খালেদা জিয়াকে বহন করা গাড়ি। খালেদা জিয়াকে স্বগত জানাতে রাস্তার দুই পাশে ছিলো জনতার ঢল। তাদের হাতে নানা রকমের প্লেকার্ড বহন করতে দেখা যায়। বিমান বন্দর থেকে গুলশানের বাস ভবনে পৌছাতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায়।

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে আসা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করেন।

সারজিস বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনতার ঢলে ভাসতে ভাসতে দুই ঘন্টায় গুলশানের বাসভবনে পৌছান খালেদা

আপডেট সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫