ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

চীন থেকে আসছে আরও ৬ লাখ টিকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম দফায় সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার পর এবার আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। আগামী ১৩ জুন উপহারের এ টিকা বাংলাদেশে আসবে। শনিবার  ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানিয়েছেন।

হুয়ালং ইয়ান জানান, আগামী ১৩ জুন বাংলাদেশকে ৬ লাখ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার। বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন। এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।

চীনা দূতাবাস থেকে জানানো হয়েছে, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার পর আরও ৬ লাখ টিকা উপহার দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীন থেকে আসছে আরও ৬ লাখ টিকা

আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১