ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা পাবে ১ কোটি ৮০ শিশু: প্রথম দিনই পাবে প্রায় ১৯ লাখ শিশু তেল-গ্যাসের দাম বৃদ্ধি: মানবিক অর্থনীতির চ্যালেঞ্জে নতুন করে মূল্যস্ফীতির চাপ জ্বালানি-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ও কৃষি সেচে স্থবিরতা ভারতীয় হাই কমিশনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ হরমুজে ফি দিয়েও জাহাজ চলাচল বন্ধ করল ইরান, বাড়ছে উত্তেজনা বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’, পরে আলোচনা: ইরান সুনামগঞ্জের ধর্মপাশায় ৩০০ মিটার সড়ক নদীগর্ভে, দুর্ভোগে লক্ষাধিক মানুষ ভারত থেকে আসলো আরও ৫ হাজার টন ডিজেল, স্বস্তির আভাস জ্বালানি খাতে মাত্র দুই মাসেই ৬০টি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তোষণ, দুর্নীতি ও স্বার্থের জালে জ্বালানি খাত ধ্বংস করেছে পতিত সরকার: দেবপ্রিয়

চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধির খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রান্তিক নিম্নআয়ের মানুষের প্রধান খাদ্য মোটা চালের মূল্য খুচরা বাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, এমন সংবাদ প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

বাজার তদারকি জোরদার, মজুত পরিস্থিতি যাচাই এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে তাৎক্ষণিকভাবে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে দাবি করেন অতিরিক্ত প্রেস সচিব।

এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড, ব্যানার বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তারেক রহমান তিনি মনে করেন, ধরনের প্রচারণা অপ্রয়োজনীয় এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে।

অন্যদিকে উপকূলীয় এলাকা বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদারের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সার্বিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং উপকূলীয় নিরাপত্তা জোরদারে সরকার সক্রিয় রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬