ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গাজায় ইসরায়েলের গণহত্যায় লক্ষ্যবস্তু শিশুরা: জাতিসংঘের তদন্ত কমিশন চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ, কৌশলগত অংশীদারত্ব ও রাজনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি : মির্জা ফখরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

বুধবার জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বার্থেই এ বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। বুধবার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানিয়ে বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কারণ গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তাই নির্বাচন তাদেরও চাওয়া। গতকাল নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, তা এখনও স্পষ্ট নয়।

ফখরুল বলেন, স্বাধীনতা অর্জনে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। কিন্ত বিগত সরকার তার অবদানকে খাটো করার চেষ্টা করেছে। কিন্তু তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৪ বছর হলেও একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ এখনও গড়ে উঠেনি। তাই আগামীতে দেশ গড়তে তিনি সবার ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি : মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫