ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৫জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৩৮৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়বহ বিস্ফোরণে ৫জন নিহত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৫জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে প্ল্যান্টের দেয়াল ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলের আশপাশে আধা কিলোমিটার এলাকায় বাড়িঘর ও অফিস-আদালত কেঁপে ওঠে। বিকট শব্দে অনেক স্থাপনার কাচ ভেঙে যায়। দেয়ালে ফাটল দেখা দিয়েছে। লন্ডভন্ড হয়ে যায় অক্সিজেন প্ল্যান্ট। আশপাশের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদৎ হোসেন জানিয়েছেন, অক্সিজেন প্ল্যান্টের ধ্বংসস্তূপ থেকে চারজন এবং আধা কিলোমিটার দূরে একজন মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিস্ফোরণে কারখানার আশপাশের এলাকার বাড়িঘরের কাচের জানালা ক্ষতিগ্রহ হয়েছে। বিস্ফোরণে দুর্ঘটনাস্থল থেকে একটি লোহার খণ্ড উড়ে গিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে মো. শামসুল আলমের ব্যক্তিকে আঘাত করলে তিনি মারা যান। এ সময় তিনি একটি দোকানে বসেছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যার পর সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। এ সময় দুটি মরদেহ প্ল্যান্টের বাইরে পড়ে ছিল। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, অক্সিজেন রিফুয়েলিং করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশাপাশের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়। প্ল্যান্টের পাশের এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণের পর টিন ও লোহার টুকরা উড়ে গিয়ে আশপাশে পড়েছে। এতে অনেকে আহত হন।

জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও এসপি মো. শফিউল্লাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডিসি বলেন, বিস্ফোরণে এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ ঘটনায় তিন সদস্যের একটা কমিটি করা হয়েছে।

গত বছরের ৫ জুন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএম কনটেইনার ডিপো থেকে সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের প্ল্যান্টের দূরত্ব আধা কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৫জন নিহত

আপডেট সময় : ১০:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩