ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। স্থানীয় সময় বুধবার (১৫ মে) বিকেলে একটি সরকারি বৈঠকের অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে এক বন্দুকধারী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
খবর রয়টার্স।

স্থানীয় বার্তা সংস্থা টিএএসআর এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্লোভাকিয়ার রাজধানী ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর হ্যান্ডলোভায় যখন নিজের দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার সময় তার ওপর চারবার গুলি করা হয়। তার পেটে গুলি লেগেছে। এরই মধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ফিকোর গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্লামেন্টের ভাইস চেয়ারম্যান লুবস ব্লাহা।

প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য সংসদের অধিবেশন স্থগিত রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, সেটার কারণ আপাতত স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আপাতত স্লোভাকিয়া সরকারি অফিসের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বেশ কয়েকটি গুলির শব্দ শোনতে পেয়েছেন তিনি। এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি আরো জানান, নিরাপত্তা কর্মকর্তারা এক ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে গেছেন।

প্রধানমন্ত্রীর ওপর এমন ‘জঘন্য ও বর্ববর’ হামলার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট জুজানা কাপুতোবা। ফিকোর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একইসঙ্গে দেশটির মাটিতে এমন সহিংসতার কোনো স্থান নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন জুজানা।

গত সেপ্টেম্বরে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফিকো। ঐ সময় ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪