ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে আটক ১৯ জেলের আবেগঘন প্রত্যাবর্তন: পরিবারে ফিরলেন ক্ষুদ্র মৎস্যজীবী আন্তর্জাতিক সহযোগিতা বজায় রেখে আরও টেকসই উদ্যোগ নিতে হবে: মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার আসিফ ও মাহফুজের পদত্যাগ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করার আহ্বান ড. ইউনূসের জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের  উপদেষ্টা মাহফুজ আলম ও  আসিফ মাহমুদ পদত্যাগ ঢাকায় মা-মেয়ে হত্যাকাণ্ড: নলসিটি থেকে গ্রেপ্তার গৃহকর্মী আয়েশা, চলছে টানা অভিযান ইসমত শিল্পীর কবিতা ‘ছায়ার শব্দ’ এনইআইআর বাস্তবায়ন না হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত সরকার বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’

গবেষকদের প্রণোদনা দেবেন শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ৩৮১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট, ঢাকা

বাংলাদেশের গবেষকদের প্রণোদনা দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, কীভাবে দেবেন গবেষকদের প্রণোদনা দেবেন, সেই কৌশল নির্ধারণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, গবেষকদের কীভাবে আমরা প্রণোদনা দিতে পারি বা গবেষকরা যেন তাদের গবেষণার ফসল না পাওয়া পর্যন্ত থাকতে পারেন, সেটা আমরা কীভাবে করতে পারি। বহুবার এই বিষয়টি নিয়ে চিন্তা করা হয়েছে। একবার একটা ব্যবস্থাও আমরা নিয়েছিলাম। কিন্তু দেখা গেলো যে গবেষকদের জন্য যে সুযোগটা দিতে চাই, কিন্তু দেখা গেল তারা যেখানে কাজ করেন সেখানের সবাই এই সুযোগ পেতে চান। এ হিসেবে সেই অফিসের পিয়ন, আর্দালী দারোয়ান থেকে শুরু করে কেউ আর বাদ যায় না। এটাতো সম্ভব নয়। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রকাশিত ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ পরামর্শ চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা বলেন, বিজ্ঞানীদের যত ধরনের সহযোগিতা লাগবে তার সরকার দেবে। ‘যারা গবেষণা করবেন তারা যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে গবেষণাটা করতে পারেন আর গবেষণায় যেন লিপ্ত থাকতে পারেন। সেটা কীভাবে করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে বয়সসীমা বাড়ানো হয়েছে, সেখানে খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের ইনস্টিটিউটগুলোতে প্রণোদনা কীভাবে দিতে পারি সেই পরামর্শ চাই। আমরা চাই গবেষক, কৃষি গবেষক তাদের আরও সুযোগ দিতে।

অঞ্চলভিত্তিক পরীক্ষাগার নির্মাণের তাগিদ

এলাকাভিত্তিক ফসল উৎপাদন সম্ভবনা নিয়ে জোনম্যাপ এবং অঞ্চলভিত্তিক পরীক্ষাগার নির্মাণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি এইটুকু বলবো আমাদের কৃষিপণ্য যাতে মানসম্মত হয়, তার জন্য অঞ্চলভিত্তিক আরও পরীক্ষাগার তৈরি করা দরকার। দেশের মাটির ঊর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সব থেকে অধিক এবং উন্নতমানের উৎপাদন হতে পারে তারও একটা জোনম্যাপ দরকার। এ ম্যাপিংটা খুব বেশি প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটা ব-দ্বীপ। কিন্তু আমরা দেখেছি একেক অঞ্চলে কিন্তু একেকটা জিনিস ভালো হতে পারে। আমরা অল্প খরচে অধিক মাত্রায় ফসল উৎপাদন কীভাবে করতে পারি সেইগুলো বিবেচনায় এনে আলাদা আলাদা জোন ভাগ করে দেওয়া দরকার। যেহেতু আমাদের পণ্য উৎপান বাড়াতে হবে। আমাদের কাছে যেমন দেশীয় বাজারের পাশাপাশি বিদেশি বাজারও রয়েছে। আমরা যেন রপ্তানির বিষয়টি মাথায় রেখে পণ্য উৎপাদন করতে হবে।

কৃষির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষি শুধু আমার দেশে না, সারাবিশ্বে কৃষি গুরুত্বপূর্ণ বিষয়। কৃষির বাজার কখনও সংকুচিত হবে না। তাই খাদ্য উৎপাদন বাড়ানো, মানসম্মত করা এবং বর্তমানে জলবায়ু পরিবর্তন তার সঙ্গে সামঞ্জস্য করা। বাংলাদেশে কৃষি গবেষকদের সাফল্য এবং গবেষণা আরও বাড়ানোর তাগিদ দিয়ে সরকার শেখ হাসিনা বলেন, কৃষি উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তি ও জাত আবিষ্কারের বিকল্প নেই। এজন্য গবেষণা অধিকতর গুরুত্বপূর্ণ।

আমাদের দেশ কৃষি নির্ভর। বৈচিত্রময় কৃষিপণ্য উৎপাদন, প্রকিয়াজাতকরণ ও রপ্তানির ওপর গুরুত্বারোপ দেন প্রধানমন্ত্রী। কৃষিনির্ভর অর্থনীতির কারণে আমরা কৃষিকে গুরুত্ব দিচ্ছি। নতুন নতুন কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে নিজেদের বাজার ধরে রাখতে হবে। দেশের চাহিদা পূরণ করে রপ্তানি করতে হবে। খাদ্য ও পুষ্টি নিশ্চয়তার জন্য কৃষি পণ্যের পাশাপাশি মাছ-মাংস উৎপাদনে সরকারের গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী। খাদ্যে যাতে সংকট না হয়, পাশাপাশি আমরা যেনো অন্যকেও সহায়তা করতে পারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ বখতিয়ার, সফল কৃষক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন কৃষিসচিব মেসবাউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গবেষকদের প্রণোদনা দেবেন শেখ হাসিনা

আপডেট সময় : ০৮:৫০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১