ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামবিদ্বেষ রোধে বৈশ্বিক জিরো টলারেন্স নীতির ডাক বেইজিংয়ের ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

গত দুই মাসের তুলনায় সাত গুণ রোগী বেড়েছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ২৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার টিকা নিতে অনুরোধ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

গত দুই মাসের তুলনায় সাত গুণ করোনা আক্রান্ত রোগী বাড়ার খবর দিয়ে স্বাস্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনার টিকা নিতে অনুরোধ জানালেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ নিতে পারছে না।

শনিবার কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল উদ্বোধন শেষে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি জানান, গত দুই মাসের তুলনায় সাত গুণ রোগী বেড়েছে।

চিকিৎসকরা কাজ করছে, আমরা টিকার কাজ করছি, ফিল্ড হাসপাতাল আমরা বাড়িয়ে চলছি, বেড বাড়িয়ে চলছি, কিন্তু তারও একটা সীমা আছে। কতটুকু আর করা যেতে পারে, এ প্রশ্নও রাখেন মন্ত্রী।

করোনা সংক্রমণ কমাতে জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, হাসপাতালের বেড বাড়ানো নয়, রোগী কমানোর সময় এসেছে।

তিনি আরও বলেন, ঢাকা শহরে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ৬ হাজার কোভিড বেডের মধ্যে ১ হাজার বেডও খালি নেই। এই পরিস্থিতিতে রয়েছি আমরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ কিন্তু হাসপাতালে হয় না, ক্লিনিকে হয় না। সংক্রমণ কোথায় হচ্ছে আপনারা জানেন। রাস্তাঘাটে হচ্ছে, দোকানপাটে হচ্ছে, ফেরিতে হচ্ছে, ফ্যাক্টরিতে হচ্ছে, গ্রামে-

গঞ্জে হচ্ছে। চিকিৎসক-নার্সরা তো আর বাস কনট্রোল করতে পারবে না, ফেরি কনট্রোল করতে পারবে না।

এদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেশন হলে কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এতে ৪০০ সাধারণ শয্যা ও ৪০টি আইসিইউ শয্যা রয়েছে।

জাহিদ মালেক জানান, ঢাকার সরকারি হাসপাতালে ৮০০ আইসিউ শয্যা। আর বেসরকারি মিলিয়ে ১ হাজার ৫০০ আইসিইউ শয্যা রয়েছে। সারা দেশে ১৭ হাজার শয্যা এখন কোভিড

রোগীদের জন্য। আমাদেরকে নন-কোভিড চিকিৎসাও বজায় রাখতে হচ্ছে। নন-কোভিড রোগীই ৮০ ভাগ। পাশাপাশি ডেঙ্গুর এসে ঘাড়ে বসেছে।

করোনায় এখন নারীদের আক্রান্তের হার বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, আগে নারীদের মৃত্যু ও আক্রান্ত প্রায় ২০ থেকে ২৫ ভাগ ছিল। এটা এখন প্রায় ৪৫ ভাগ

হয়েছে। নারীদের আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কেন বাড়ছে, এটা আমাদের খেয়াল করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গত দুই মাসের তুলনায় সাত গুণ রোগী বেড়েছে

আপডেট সময় : ১০:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১