ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

কাটিং ‘মিনিকেট’ চাল বিক্রি ও সরবরাহ অবৈধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলিশ ও কাটিংয়ে তৈরি ‘মিনিকেট’ চাল বিক্রি ও সরবরাহ অবৈধ হচ্ছে

বিলের বিধান অনুযায়ী পলিশিং ও কাটিংয়ের মাধ্যমে তৈরি ‘মিনিকেট’ চাল বিক্রি ও সরবরাহ আইনগত অবৈধ হবে

ভয়েস ডিজিটাল ডেস্ক

অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। বিলের বিধান অনুযায়ী পলিশিং ও কাটিংয়ের মাধ্যমে তৈরি ‘মিনিকেট’ চাল বিক্রি ও সরবরাহ আইনগত অবৈধ হচ্ছে। সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন দিতে খাদ্য মন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৫৬ সালের ফুড (স্পেশাল কোর্ট) অ্যাক্ট এবং ১৯৭৯ সালের ফুডগ্রেইনস সাপ্লাই (প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল একটিভটি) অর্ডিন্যান্স বাতিল করে এই নতুন আইনটি করা হচ্ছে।

বৃহস্পতিবার সংসদে উত্থাপিত বিলে বলা হয়েছে, নতুন এই আইনের উদ্দেশ্য পূরণে ‘খাদ্যদ্রব্য বিশেষ আদালত’ থাকবে। আইনের অধীনে কিছু অপরাধের বিচার মোবাইল কোর্টেও সম্পন্ন করা যাবে। খাদ্যদ্রব্য বলতে যেকোনো প্রকার দানাদার খাদ্যদ্রব্য, চাল, ধান, গম, আটা, ভুট্টা ইত্যাদি।

সরকার নির্ধারিত পরিমাণের বেশি পরিমাণ খাদ্যদ্রব্য মজুত করলে বা মজুত সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য তা হবে অপরাধ। এই অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তবে এইরূপ অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে, তিনি আর্থিক বা অন্য কোন প্রকার লাভের উদ্দেশ্য ব্যতীত মজুত করেছিলেন তাহলে তিনি অনূর্ধ্ব ৩ মাস কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এই অপরাধ হবে অজামিনযোগ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাটিং ‘মিনিকেট’ চাল বিক্রি ও সরবরাহ অবৈধ

আপডেট সময় : ০৬:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩