ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

এলিট ফোর্সের  নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে

এলিট ফোর্সের  নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী ইউনূস সরকার। বাংলাদেশের এলিট এই বাহিনীটি এখন থেকে নতুন নামে পরিচিত হবে  স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি সুপারিশ করেছিল এবং খুব শিগগিরই এ সংক্রান্ত সরকারি আদেশ (অর্ডার) জারি করা হবে।

২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে র্যাবের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। একই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে বাহিনীটি প্রথম অপারেশনাল দায়িত্ব পালন করে। এরপর প্রাথমিকভাবে তথ্য সংগ্রহে নিয়োজিত থাকলেও ২০০৪ সালের ২১ জুন থেকে র্যাব পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।

উল্লেখ্য, নিরাপত্তা বাহিনীর নাম পরিবর্তনের দৃষ্টান্ত বাংলাদেশে নতুন নয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন সীমান্ত প্রহরী বাহিনী বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর বিদ্রোহে ৫৬ জন সেনা কর্মকর্তাসহ ১৭ জন সাধারণ মানুষ নিহত হন। ওই ঘটনার পর বাহিনীটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়।

র্যাবের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এলিট ফোর্সের  নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

আপডেট সময় : ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬