ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঋণচুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, অধিকাংশ শর্তে একমত বাংলাদেশ সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত  ১২ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার দেবে ঢাকা মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, কী ঘটেছে তাঁকে ঘিরে এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকার: মাহদী আমিন অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার শেরপুরের ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু নেই, দুর্ভোগে ১৫ হাজার মানুষ হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী

এমপি ইসরাফিল আলম আর নেই : বিদেমমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ৭৪২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল ৭টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হযেছিলো ৫৪ বছর। ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন জানান, হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন এই সংসদ সদস্য। করোনা পজেটিভ হওয়ার ১৪ দিন পর পরীক্ষায় নেগেটিভ এসেছিল। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় চলতি মাসের প্রথম সপ্তাহে।
নওগাঁ-৬ আসনে দীর্ঘ প্রায় ৩৬ বছর পর ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিএনপি প্রার্থী মো. আলমগীর কবিরকে পরাজিত করেন বিজয়ী হন মো. ইসরাফিল আলম। আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইসরাফিল আলম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ১০ বছরে এই এলাকায় ব্যাপক উন্নয়ন করেন তিনি। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত আত্রাই রাণীনগরের সুস্থ জীবন ধারা ফিরে আনেন তিনি । বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন ইসরাফিল আলম।

বিদেশমন্ত্রীর শোক
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এক শোক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, ইসরাফিল আলম আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। সজ্জন ও জ্ঞানী এ সংসদ সদস্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক। নিবেদিতপ্রাণ এ রাজনীতিবিদ সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। ড. মোমেন প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
অপর এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন শফিকের পিতা মোহাম্মদ আবুল কালাম মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন । তিনি প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপি ইসরাফিল আলম আর নেই : বিদেমমন্ত্রীর শোক

আপডেট সময় : ০৪:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০