ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

উত্তর-পূর্ব চীনে খোঁজ মিলল ড্রাগন ম্যান’র 

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ৩৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: ইন্টারনেট

মানুষের নিকটতম আত্মীয় হিসেবে এত দিন প্রচলিত ছিল নিয়ানডার্থালের নাম। তবে সাম্প্রতিক আবিষ্কার বিজ্ঞানের সেই তত্ত্বকে নাকচ করে দিতে পারে। সম্প্রতি মানুষের নতুন এক আত্মীয়ের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।

উত্তর-পূর্ব চীনে এক প্রাণীর মাথার খুলি খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। গবেষণার পর তাঁরা বলছেন, এটি মানুষের কোনো প্রাচীন প্রজাতির মাথা। এই মানব প্রজাতির নাম দেওয়া হয়েছে হোমো লোঙ্গি। চলতি ভাষায় ড্রাগন ম্যান। মানুষের নিকটতম আত্মীয় হিসেবে এযাবৎ যে নিয়ানডার্থালের নাম প্রচলিত ছিল, তাকেই এবার সরিয়ে দেবে এই ড্রাগন ম্যান।

১৯৩০ সালেই হারবিন ক্রানিয়ামের খোঁজ মিলেছিল। কিন্তু শোনা যায়, জাপানি সেনার নজর এড়াতে তা প্রায় ৮৫ বছর লুকিয়ে রাখা হয়েছিল। ২০১৮ সালে মাটি খুঁড়ে ফের তা উদ্ধার করা হয়। চীনের হেবেই জিও ইউনিভার্সিটির অধ্যাপক জি কিয়াংয়ের হাতে তা তুলে দেওয়া হয়েছিল।

লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তরফে ক্রিস স্ট্রিনজার বলেছেন, ‘আমাদের বিশ্লেষণ অনুযায়ী, এই হারবিন গ্রুপ হোমো স্যাপিয়েন্সের অনেক কাছের। নিয়ানডার্থালের চেয়েও বেশি কাছের। এর মানে হলো হারবিনের নিকটতম পূর্বপুরুষ আর মানুষের নিকটতম পূর্বপুরুষ একই। এরাই আমাদের সবচেয়ে কাছের আত্মীয়।’

উত্তর-পূর্ব চীনে খুঁজে পাওয়া সেই মাথার খুলিটি প্রায় এক লাখ ৪৬ হাজার বছরের পুরনো। এর মস্তিষ্কের আকার আধুনিক মানুষের মস্তিষ্কের আকারের সমান। তবে চোখের গর্তগুলো আরো বড়, মুখ আরো চওড়া, ভ্রু আরো মোটা এবং দাঁত আরো অনেক বড়।

হোমো লোঙ্গির নাম দেওয়া হয়েছে ‘লং জিয়াং’ কথাটি থেকে, যার আক্ষরিক অর্থ ‘ড্রাগন নদী’। যে মাথার খুলিটি খুঁজে পাওয়া গেছে, বিজ্ঞানীদের অনুমান সেটি ৫০ বছর বয়সী এক পুরুষের, যে বনজঙ্গলে বাস করতেন। ডাঙায় বসবাসকারী শিকারি হিসেবেই পরিচিতি ছিল এদের। এশিয়াজুড়েই হোমো লোঙ্গিদের যাতায়াত ছিল। এরা অনেক বেশি প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারত বলেই দাবি গবেষকদের। সূত্র : দ্য ওয়াল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্তর-পূর্ব চীনে খোঁজ মিলল ড্রাগন ম্যান’র 

আপডেট সময় : ০৯:২৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১