ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে ভারতকে ১৩টি চিঠি: সীমান্তে বাড়তি সতর্কতা, আজ দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা

উইঘুরদের ওপর গণহত্যা চালিয়েছে চীন : যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ৩১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বৈশ্বিক মানবাধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন চীনের বিরুদ্ধে গণহত্যার দাবি করেছেন। চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে দেশটির সরকার, এমনটা দাবি তার।

প্রতিবেদনে জানানো হয়, ১০ লাখেরও বেশি বেসামরিক ব্যক্তিকে নির্বিচারে বন্দি করেছে দেশটির সরকার। নারীদের বন্ধ্যা, গণধর্ষণ, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম আদায়, ধর্মীয়, বাক ও চলাচলের স্বাধীনতায় কঠোর বিধি-নিষেধও আরোপ করা হয়েছে। প্রধানত উইঘুর মুসলমান এবং অন্যান্য নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বছরজুড়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করে আসছে চীন।

ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, বিশ্বের প্রতিটি অঞ্চল থেকে পাওয়া এসব তথ্য বলে দিচ্ছে, মানবাধিকার অব্যাহতভাবে ভুল পথে চলে যাচ্ছে। মানবাধিকার রক্ষায় আমাদের কূটনীতির সব উপায় ব্যবহার করা হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার অনুশীলনের ওপর দেশভিত্তিক প্রতিবেদন ২০২০ (কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস) প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর মানবাধিকার অনুশীলনের অবস্থা তুলে ধরে দেশভিত্তিক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে থাকে।

এই প্রতিবেদন তৈরিতে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং তৎপরবর্তী মানবাধিকার চুক্তিগুলো নির্দেশিত পথ অনুসরণ করা হয়, তবে দেশভিত্তিক এই প্রতিবেদনে কোনো ধরনের আইনি সিদ্ধান্ত দেওয়া হয় না, কিংবা বিশ্বের দেশগুলোর জন্য অবস্থানভিত্তিক কোনো ক্রম তালিকা তৈরি করা হয় না কিংবা আদর্শ মান অর্জনে ব্যর্থ হয়েছে কি না তা-ও ঘোষণা করা হয় না।
সূত্র : আল-জাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উইঘুরদের ওপর গণহত্যা চালিয়েছে চীন : যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:২৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১