ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

আরকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মায়ানমারের আরকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা মায়ানমার আরাকান আর্মির কাছ থেকে ২৬ জন বাংলাদেশী জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসা হয়।

বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল এবং শাহপরীরদ্বীপ ট্রলারঘাট থেকে ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশতঃ বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করে।

এ সময় আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।

আটক জেলেদের পরিবার তাদেরকে ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করলে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন করে এবং দীর্ঘ মধ্যস্থতার পর আজ বিকেলে আরাকান আর্মির কাছ থেকে জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়।

একই সময়ে দীর্ঘদিন যাবত আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের আপামর জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সদা জাগ্রত।

সীমান্তে বিজিবি’র পেশাদারিত্ব, কৌশল, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের দৃষ্টান্তের নজির অজস্র। তাই বিজিবি সীমান্তের যেকোন সংকটেই জনসাধরণের আস্থার জায়গা। আটক জেলেদের সফল প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও সর্বসাধারনের আস্থার কার্যকরি প্রতিফলন ঘটলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি

আপডেট সময় : ০৯:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫