ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামবিদ্বেষ রোধে বৈশ্বিক জিরো টলারেন্স নীতির ডাক বেইজিংয়ের ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ স্বস্তির ঈদযাত্রা: নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন লাখো মানুষ মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন

‘আমরা রাজাকার’ স্লোগানের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৪৮৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এবং মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মোহাম্মাদ আবু কাওছার এক বিবৃতিতে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু শিক্ষার্থীর ‘আমরা রাজাকার’ বলে স্লোগান দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন।

সোমবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ একথা বলেন। তারা বলেন, বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাস নতুন নয়।

৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুকের রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে।

ঢাকা বিশ^বিদ্যালয় আমাদের মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের সুতিকাগার হিসেবে বিবেচিত। এই ঢাকা বিশ^বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, রাজাকার, আলবদরদের হাতে শহীদ হয়েছেন।

বাঙালি জাতি এইসব চিহ্নিত রাজাকার, আলবদরদেরকে ঘৃণা করে। মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে এই নতুন প্রজন্মকে একত্রিত করেছিলেন এই ঢাকা বিশ^বিদ্যালের শিক্ষার্থীরা।

যার ফলে ৫০ বছর পর হলেও মানবতা বিরোধী অপরাধের দায়ে দন্ডিত রাজাকার, আলবদরদের এদেশে বিচার হয়েছে এবং বিচারের রায় কার্যকর হয়েছে।

ঢাকা বিশ^বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে এ নিয়ে গর্ববোধ করি। কিন্তু আমরা লক্ষ্য করছি কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু শিক্ষার্থী ‘আমরা রাজাকার’ বলে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করেছে।

ঢাকা বিশ^বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তরফে এই ধরনের ঘৃণ্য তৎপরতার প্রতিবাদ জানাই। আমরা বিশ^াস করি সাধারণ শিক্ষার্থীরা এই রাজাকার আলবদর শব্দকে ঘৃণা করে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী যেকোন যড়যন্ত্র বানচাল করে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘আমরা রাজাকার’ স্লোগানের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪