ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

আইপিএল খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১ ৩৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

সাকিব আল হাসানের পর মোস্তাফিজুর রহমানকেও আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তবে বিসিবি আগেই শ্রীলঙ্কা সফর থেকে ছুটির পাশাপাশি আইপিএল খেলার অনাপত্তিপত্রও দিয়েছিল সাকিবকে। একই সময়ে বিসিবি প্রধান জানিয়েছিলেন যে, ছাড়পত্র চাইলে অনুমোদন পাবেন মোস্তাফিজও। কিন্তু সাকিবের ছুটি চাওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে বাঁহাতি পেসার জানিয়েছিলেন যে শ্রীলঙ্কা সফরের দলে নির্বাচিত হলে তিনি আইপিএলে যাবেন না।

সব সংশয়ে জল ঢেলে দিয়ে শনিবার বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘মোস্তাফিজকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। ’ অর্থাৎ শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজে দলে থাকছেন না ফিজ। ওই সময় তিনি আইপিএল খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে।

এদিকে শনিবার সকালে আইপিএল খেলতে ভারতে গেছেন সাকিব। কয়েক বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে এ বছর আবার যোগ দিয়েছেন পুরনো দলে। আর মোস্তাফিজ প্রথমবারের মতো রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইপিএল খেলার অনুমতি পেলেন মোস্তাফিজ

আপডেট সময় : ০৬:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১