ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

আইজিপি’র তরফে ২ লাখ টাকা অনুদান পেলো করোনায় মৃত ৩ সাংবাদিক পরিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ৬৯৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ দুই লাখ টাকার আর্থিক অনুদান দিলেন করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু তিন সাংবাদিক পরিবারকে। এছাড়া তিনি ঈদ উপহার দিয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে আইজিপি’র পক্ষ থেকে মারা যাওয়া সাংবাদিক পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) এস এম রুহুল আমিন। সম্প্রতি দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর হুমায়ুন কবির খোকন ও একই পত্রিকার সিনিয়র সেন্ট্রাল ডেস্কের সাব এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। হুমায়ুন কবির খোকন ও মাহমুদুল হাসান অপুর পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় তাদের চেক গ্রহণ করেন ক্র্যাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় প্রয়াত সাংবাদিক আসলামের স্ত্রী ছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা, সিনিয়র তথ্য অফিসার একেএম কামরুল আহসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদর দফতর জানায়, সাংবাদিকদের যেকোনো সংকটে পুলিশ সদর দফতর পাশে ছিল। এরই অংশ হিসেবে করোনা সংক্রামণে মারা যাওয়া তিন সাংবাদিকের পাশে দাঁড়ালেন আইজিপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইজিপি’র তরফে ২ লাখ টাকা অনুদান পেলো করোনায় মৃত ৩ সাংবাদিক পরিবার

আপডেট সময় : ০৪:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০