ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করছে সরকার: শফিকুল আলম ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা জনগণের রায়ে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে আসতে পারেন বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনায় কোনো ধর্ম-বর্ণ বিবেচনা করবে না : তারেক রহমান মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঢাকায় বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: ৩৮ দেশের কূটনীতিক অংশগ্রহণ এপস্টেইন ফাইল: এক বিতর্কিত কিশোরী যৌন পাচারের নথি এবং মার্কিন রাজনীতির প্রভাব হাদি হত্যাকাণ্ডের তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার ঢাকার শাহবাগে পুলিশ-ইনকিলাব মঞ্চ সংঘর্ষ, আহত অর্ধশত জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই: শুল্কমুক্ত বাজারে ৭ হাজারের বেশি বাংলাদেশি পণ্যের প্রবেশ

অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা বিএসএফের হাতে আটক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা বিএসএফের হাতে আটক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা বিএসএফের হাতে আটক। শনিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয় তাকে। তবে তদন্তের কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে আটকের দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করেন। তাকে তল্লাশি করে কিছু পরিচয়পত্র উদ্ধার করা হয়, যা নিশ্চিত করে অনুপ্রবেশকারী একজন জ্যেষ্ঠ বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অনুপ্রবেশকারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা এবং তাকে আটক করার বিষয়টি একটি বিরল ঘটনা।

কর্মকর্তারা আরও জানান, ভারতীয় ভূখণ্ডে তার প্রবেশের কারণ জানতে তদন্ত চলছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এই ধরনের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে নিরন্তর নজরদারির গুরুত্ব তুলে ধরে। এ জন্য রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনুপ্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা বিএসএফের হাতে আটক

আপডেট সময় : ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫