ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

১৬ কোটি টাকার বেনাপোল বাস টার্মিনাল এখন মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৩৫৮ বার পড়া হয়েছে

১৬ কোটি টাকার বেনাপোল বাস টার্মিনাল এখন মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. আনিছুর রহমান, বেনাপোল

১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত যশোরের বেনাপোল পৌরবাস টার্মিনালটি আট বছর ধরে অকার্যকর পড়ে আছে। যাত্রীবাহী কোনো বাস না থাকায় বিশাল এই অবকাঠামো এখন পরিত্যক্ত অবস্থায় খাঁখাঁ করছে। দুইবার উদ্বোধনের পরও এখানে শুরু হয়নি নিয়মিত সার্ভিস। ফলে কোটি কোটি টাকার সরকারি বিনিয়োগ ব্যবহারের সুযোগ না পেয়েই নষ্ট হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, টার্মিনালটি চালু না থাকায় সন্ধ্যার পর এটি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ ঠাঁইয়ে পরিণত হয়েছে। দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা এসে টার্মিনালে সেবন করে যায়। এতে স্থানীয় উঠতি বয়সী তরুণদের মধ্যেও মাদকের প্রতি ঝুঁকে যাওয়ার প্রবণতা বাড়ছে। বাস চলাচল শুরু হলে লোকসমাগম বাড়ত, ফলে এ ধরনের অপকর্মও কমে যেত বলে মনে করেন তারা।

বেনাপোল চেকপোস্ট থেকে কাগজপুকুর এলাকায় দীর্ঘ যানজট নিরসনে ২০১৭ সালে টার্মিনালটি নির্মাণ করে বেনাপোল পৌরসভা। কিন্তু বাসমালিক, শ্রমিক ও স্থানীয় প্রভাবশালী একটি মহলের স্বার্থে টার্মিনালটি আজও অকার্যকর রয়ে গেছে। ফলে সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করলেও যানজট ও ভোগান্তি কমছে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নোম্যান্সল্যান্ড-সংলগ্ন ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অতিরিক্ত যাত্রী ও পরিবহনের চাপে যশোর রোডে প্রায় ৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় কাগজপুকুর এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন টার্মিনাল নির্মাণ করা হয়। কিন্তু উদ্বোধনের পর থেকে কোনোদিনই এখান থেকে নিয়মিত বাস চলাচল শুরু হয়নি।

১৬ কোটি টাকার বেনাপোল বাস টার্মিনাল এখন মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল
১৬ কোটি টাকার বেনাপোল বাস টার্মিনাল এখন মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল

আওয়ামী লীগ সরকারের পতনের পর বেনাপোল পৌরসভায় প্রশাসকের দায়িত্ব নেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের নির্দেশনায় তিনি গত বছরের ৭ নভেম্বর টার্মিনালটি পুনরায় চালুর উদ্যোগ নেন। এক সপ্তাহ চলার পর আবার বন্ধ হয়ে যায়। এরপর মালিক-শ্রমিকরা কৌশলে টার্মিনালে দু-একটি গাড়ি রাখলেও বাকি বাস আগের মতোই নোম্যান্সল্যান্ড-সংলগ্ন এলাকায় নিয়ে যান।

অভিযোগ রয়েছে, টার্মিনালটি ব্যবহার না করার পেছনে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন ভূমিকা রাখছে। তাদের দাবি, পৃথিবীর কোনও দেশে সীমান্ত চেকপোস্ট থেকে এত দূরে বাস টার্মিনাল থাকে না। তাই এই স্থান নির্বাচনই ছিল ‘অবাস্তব চিন্তা’। স্থানীয় অনেকের মধ্যেও টার্মিনালের অবস্থান নিয়ে সংশয় রয়েছে।

শার্শার ইউএনও ও বেনাপোল পৌরসভার প্রশাসক ডা. কাজী নাজিব হাসান বলেন,
গত বছরের ৭ নভেম্বর আমরা টার্মিনালটি আধুনিক সব সুবিধাসহ চালু করি। নামাজের জায়গা, ব্রেস্ট ফিডিং কর্নার, আনসারদের থাকার ব্যবস্থা সবই ছিল। তবুও মালিকেরা নতুন টার্মিনাল ব্যবহার করছেন না; বরং বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ পরিচালিত টার্মিনালের দিকে বাস নিচ্ছেন। অথচ সেই টার্মিনাল কেবল আন্তঃদেশীয় বাসের জন্য নির্ধারিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৬ কোটি টাকার বেনাপোল বাস টার্মিনাল এখন মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল

আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫