ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

১১ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

তাপপ্রবাহ বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩০ বছরের রেকর্ড ভেঙ্গে  রবিবার স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  রবিবার স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত ১১ বছরের মধ্যে জুনের প্রথম চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হিট স্ট্রোকে একজনের মৃত্যুর খবর মিলেছে। বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদরা বলছেন, গত ৩০ বছরের রেকর্ডে জুন মাসের স্বাভাবিক তাপমাত্রা বিবেচনায় রবিবার তাপমাত্রা ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৪১.১ ডিগ্রি।

জুন মাসের তাপমাত্রা বিবেচনায় এটি গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১২ সালের জুন মাসে ৪২.৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেছেন, ৪ জুন ঢাকার স্বাভাবিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। কিন্তু রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিন ঢাকার তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দিনাজপুরে স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেখানে রেকর্ড হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের তাপমাত্রার চেয়ে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের বাকি ৬ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

ঢাকা বিভাগের ১৩ জেলা, রাজশাহী বিভাগের আট জেলা, খুলনা বিভাগের ১০ জেলা, বরিশাল বিভাগের ৬ জেলা এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবারও তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না। তাপমাত্রা কমতে হলে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হতে হবে। চট্টগ্রামে বৃষ্টি হলে মৌসুমি বায়ুর প্রভাবে হবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে তাপমাত্রা এমনিতেই কম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১১ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

আপডেট সময় : ০৯:১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩