ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

১ অক্টোবর থেকেই অচল হচ্ছে অনিবন্ধিত মুঠোফোন সেট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ৩৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ব্যবহার করা যাবে না চুরির সেটও

১ অক্টোবর থেকেই অচল হচ্ছে অনিবন্ধিত মুঠোফোন সেট। সেটে সিম লাগানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা আসবে। আর কোন সেট অনিবন্ধিত হলে আসবে বন্ধের বার্তা। এক্ষেত্রে

কোন বৈধ কাগজপত্র থাকলে রেজিস্ট্রেশনের সুযোগ দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবৈধ সেটটি সংক্রিয়ভাবে অচল হয়ে যাবে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়ে বলেন, পহেলা জুলাই থেকে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার-এনইআইআর চালু করা

হয়েছে। ৩০ সেপ্টেম্বর তা শেষ হচ্ছে। পহেলা অক্টোবর থেকে কোনোভাবেই আর অবৈধ বা নকল সেট ব্যবহার করা যাবে না। এ সময়ের মধ্যে যে সেটগুলো ব্যবহার হয়েছে সেগুলো সার্ভারে সংযুক্ত হয়ে যাবে। নতুন যেসব সেট যুক্ত হবে সেগুলো অবশ্যই বৈধ সেট হতে হবে।

বিটিআরসি সূত্রের খবর, প্রতিদিন ১ লাখ ১০ হাজার নতুন মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন হচ্ছে। যেগুলোর মধ্যে প্রায় ১০ শতাংশই অবৈধ ও নকল বলে ধরা পড়ছে। এ হিসেবে প্রতিদিন গ্রাহকের হাতে আসা ১১ হাজার অবৈধ ও নকল হ্যান্ডসেট চিহ্নিত হচ্ছে। জানা গেছে, এই সেটগুলো

আপাতত বন্ধ হচ্ছে না। তবে এসব সেট চালু হওয়া মাত্রই গ্রাহকের কাছে স্বয়ংক্রিয়ভাবে বার্তা আসবে ব্যবহৃত সেটটি অবৈধ বা নকল।

বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে নকল বা অবৈধ হ্যান্ডসেটের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। বিটিআরসির কমিশনার (স্পেকট্রাম) এ কে এম শহীদুজ্জামান মতে, পহেলা অক্টোবর

থেকে আর নকল সেট চালানো যাবে না। সেটটি চালু করার সঙ্গে সঙ্গে সংক্রিয় বার্তা চলে যাবে। বৈধ কাগজপত্র থাকলে রেজিস্ট্রেশন করা যাবে। আর যদি না থাকলে গ্রাহক যেখান থেকে সেটটি

কিনেছেন, সেখানে যোগাযোগ করে বদলে নিতে হবে। অবৈধভাবে দেশে আনা সেটও আর চালু করা যাবে না।

হ্যান্ডসেট কেনার আগে যা করতে হবে : পহেলা অক্টোবর থেকে যে কোনো মাধ্যমে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল হ্যান্ডসেট কেনার সময়ে

হ্যান্ডসেটটির বৈধতা কিনা তা যাচাই করে নিতে হবে। হ্যান্ডসেটের ক্রয়ের রসিদ সংরক্ষণ করতে হবে। মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে

যাবে। বিটিআরসি বলছে, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD space দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজ মোবাইল হ্যান্ডসেটের বৈধতা জানিয়ে দেওয়া হবে।

বিদেশ থেকে বৈধভাবে কিনে বা উপহার পাওয়া হ্যান্ডসেট দেশে চালু করার পর স্বয়ংক্রিয়ভাবেই নেটওয়ার্কে সচল হবে। এ ধরনের গ্রাহককে ১০ দিনের মধ্যে অনলাইনে তথ্য দিয়ে নিবন্ধন করতে

এসএমএস পাঠানো হবে। নির্ধারিত সময়ে নিবন্ধন হয়ে গেলে ঐ হ্যান্ডসেট ‘বৈধ’ বলে বিবেচিত হবে। আর তা না হলে হ্যান্ডসেটটি অবৈধ বলে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

যেভাবে বৈধতা জানবেন: হাতের মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা জানতে মোবাইল হ্যান্ডসেটে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে। স্ক্রিনে অপশন এলে Status Check সিলেক্ট করতে হবে। তখন একটি অটোমেটিক বক্স আসবে। সেখানে মোবাইল হ্যান্ডসেটের ১৫ ডিজিটের

আইইএমআই নম্বরটি লিখে পাঠাতে হবে। গ্রাহকের মোবাইলে তখন হ্যাঁ/না অপশন সংবলিত একটি অটো বক্স আসবে। তাতে হ্যাঁ Select করে নিশ্চিত করতে হবে। ফিরতি মেসেজে ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১ অক্টোবর থেকেই অচল হচ্ছে অনিবন্ধিত মুঠোফোন সেট

আপডেট সময় : ০৬:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১