ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল হবে সোমবার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল হবে সোমবার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দাখিল করা হবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করছি, আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর তা জমা দেওয়া হবে।

তাজুল ইসলাম আরও বলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ফরমাল চার্জ গঠনের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে।

হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল হবে সোমবার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম

তিনি জানান, এরই মধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই মামলায় চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে গত ২০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

তখন তিনি বলেন, তদন্তের প্রায় শেষ পর্যায়ে এসে এটা প্রতীয়মান হয়েছে যে, এসব হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সিদ্ধান্তে এবং ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র আওতায় সংগঠিত হয়। শেখ হাসিনা তার মন্ত্রিসভা, পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে পরিকল্পনা সাজিয়ে তা বাস্তবায়ন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল হবে সোমবার

আপডেট সময় : ০৭:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫