ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

হাসিনা দেশের মানুষকে ফ্যাসিবাদের চেতনায় দূষিত করে গেছেন: মাহফুজ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনা শুধু প্রশাসনযন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেননি। হাসিনা দেশের মানুষকে ফ্যাসিবাদের চেতনায় দূষিত করে ভারতে পালিয়ে গেছেন। ফ্যাসিবাদী চেতনার দূষণ থেকে জনগণকে মুক্ত করতে হবে। এজন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই অনুষ্ঠান আয়োজন করে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এক দল, এক দেশ ও এক নেতা, শেখ হাসিনা এ নীতিতে দেশ চালিয়েছেন। প্রশাসনকে নিজের দলের অধীন করে হাসিনা রাষ্ট্রের টাকা খরচ করে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীতে আদর্শিক গুন্ডা লালন-পালন করেছেন। আদর্শিক গুন্ডারা বাংলাদেশের হাজারো মানুষকে গুম, খুন ও নির্যাতন করেছে।

জুলাই গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে তিনি বলেন, এ অভ্যুত্থানের মাধ্যমে তরুণ সমাজ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে। এটি একটি বৈশ্বিক ঘটনা।

তরুণদের উদ্দেশে মাহফুজ বলেন, তরুণ প্রজন্মের ক্ষোভ, রাগ ও শোককে ইতিবাচক শক্তিতে পরিণত করতে হবে। তরুণদের ইতিবাচক শক্তিকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজে লাগাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল তরুণরা। তরুণদের আবার জাগিয়ে তোলাই হলো তারুণ্যের উৎসবের মূল উদ্দেশ্য। তারুণ্যের উৎসবে তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে তরুণ সমাজ নতুন করে উজ্জীবিত হয়েছে। উজ্জীবিত তরুণরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ শাকিলের মা বিবি আয়েশা তার ছেলের হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। ছেলে হত্যার বর্ণনা করতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

আলোচনা পর্ব শেষে উপদেষ্টা চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে উপদেষ্টা পিআইবি চত্বরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাসিনা দেশের মানুষকে ফ্যাসিবাদের চেতনায় দূষিত করে গেছেন: মাহফুজ

আপডেট সময় : ০৯:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫