ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসিনা–কামালকে ফেরাতে ভারতে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে:তৌহিদ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

হাসিনা–কামালকে ফেরাতে ভারতে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে:তৌহিদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিনা–কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য নোট ভারবালের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে প্রস্তুত প্রক্রিয়া চলছে, আজই পাঠানো হতে পারে। তিনি আরও জানান, রায়ের কপি পাঠানো হবে না; বরং নোট ভারবালের মাধ্যমেই রায়ের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।

এর আগের দিন, সোমবার, পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে দুই পলাতক আসামিকে ফেরাতে রাতেই বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি পাঠানো হয়েছিল, তার কোনো জবাব পাওয়া যায়নি। তবে এখন পরিস্থিতি ভিন্ন-কারণ এখন তাদের বিরুদ্ধে রায় ও শাস্তি নির্ধারিত হয়েছে। তাছাড়া আমাদের সঙ্গে ভারতের চুক্তিও আছে। সেই ভিত্তিতেই এবার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসিনা–কামালকে ফেরাতে ভারতে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে:তৌহিদ

আপডেট সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫