ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহযোগীসহ ভারতে,  মেঘালয় পুলিশের জালে পূর্তি ও সামী    

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ২৫৬ বার পড়া হয়েছে

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহযোগীসহ ভারতে,  মেঘালয় পুলিশের জালে পূর্তি ও সামী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাদির হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত

দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ

 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে, তাদের পালানোয় সহযোগিতার অভিযোগে পূর্তি ও সামী নামের দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান, হাদির হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান।

কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে ফিলিপ পাল ও সঞ্জয় দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপারের সঙ্গে যুক্ত।

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহযোগীসহ ভারতে,  মেঘালয় পুলিশের জালে পূর্তি ও সামী
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহযোগীসহ ভারতে,  মেঘালয় পুলিশের জালে পূর্তি ও সামী : মহা

ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান ফিলিপ। সেখানে ভারতীয় নাগরিক পূর্তির  কাছে তিনি দুজনকে পৌঁছে দেন। পরে সামী নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তাঁরা।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ৪ জন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

হাদি হত্যা মামলাটির তদন্ত একেবারে শেষ পর্যায়ে জানিয়ে বলা হয়, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে।

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ : ছবি সংগ্রহ

শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।

তাঁর মাথায় গুলি করে আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।

এদিকে হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার  বেলা দুইটা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোয় সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

এর আগে শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এ কথা জানানো হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বেলা ১১টায় কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহযোগীসহ ভারতে,  মেঘালয় পুলিশের জালে পূর্তি ও সামী    

আপডেট সময় : ০৪:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫