ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

 হয়রানিমূলক শ’ শ’ মামলা  প্রত্যাহারের উদ্যোগ

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র সালাউদ্দিন আহমদ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চব্বিশের ৫ আগস্টের পর রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির উদ্দেশ্যে দায়ের করা শ’ শ’ মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার।  এমনই কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তবে, হত্যা,  মাদক, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলা বাদে অন্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক মামলা তো আছেই।

মন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা এমন মামলা আমরা যাচাই-বাছাই করে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আরেকটি উদ্যোগ নিয়েছি।

এটির যাতে অপব্যবহার না হয়, তা যাচাই-বাছাই করে কী করা যায়, তা দেখব। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি সুবিধাবাদী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসংখ্য মামলা দায়ের করে হাজার হাজার মানুষকে আসামি করেছে। এসব মামলার অনেকগুলোতেই শত শত, এমনকি হাজার হাজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্পষ্টতই হয়রানির কৌশল। মন্ত্রী অভিযোগ করেন, আইনের অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখা ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি বন্ধ করতেই হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা চিহ্নিত করে বাতিল করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত গুরুতর অপরাধের মামলাগুলো এ উদ্যোগের বাইরে থাকবে।

তিনি নিজ উদাহরণ টেনে বলেন, তাঁর বিরুদ্ধেও একাধিক হত্যা, অস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে, যেগুলো তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। এই প্রক্রিয়া যেন কোনোভাবেই অপব্যবহারের শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

সরকারের এ পদক্ষেপকে তিনি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করেন। সরকারের দাবি, প্রকৃত অপরাধীদের রক্ষা নয়, বরং নিরপরাধ মানুষকে মিথ্যা মামলার বোঝা থেকে মুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 হয়রানিমূলক শ’ শ’ মামলা  প্রত্যাহারের উদ্যোগ

আপডেট সময় : ০৭:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬