ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস ভারতের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৯ বার পড়া হয়েছে

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী। ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

স্মার্ট বাংলাদেশে স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সকল ধরনের সহযোগিতা করতে চায় ভারত। ঢাকা সফররত ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে এই আশ্বাস দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সহযোগিতা জরুরি। এই অঞ্চলে দারিদ্র্যই প্রধান শত্রু উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দারিদ্র্য বিমোচনে সর্বোচ্চ সম্পদ ব্যয় করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) প্রতিষ্ঠা করেছে, যেখানে নতুন মানবসম্পদ তৈরি হচ্ছে। বৈঠক শেষে এক সংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ কথা বলেন।

বাংলাদেশের ‘ফোর্সেস গোল-২০৩০’ সম্পর্কে কথা বলতে গিয়ে বিবেক রাম চৌধুরী বলেন, তারা বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতার পাশাপাশি যৌথ মহড়া করার উদ্যোগ নিয়েছে।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে ভারতের সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন দেশটির বিমান বাহিনী প্রধান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস ভারতের

আপডেট সময় : ০৭:৩৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪