ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সুস্থ সাংস্কৃতি চর্চ্চার বিকাশে কাজ করে চলেছেন ‘সাহানারা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৫০৩ বার পড়া হয়েছে

আবৃত্তি শিল্পী সাহানারা খাতুন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংস্কৃতি সাধারণত চারপাশের সৌন্দর্যকে চিত্রিত করে। ভাষার এই নানামুখী ব্যবহার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে

অনিরুদ্ধ

উদার প্রকৃতির মমতায় গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা তার। পারিবারিক গঠনমূলক জীবনযাত্রায় মুক্ত চিন্তা এবং মেধাকে কাজে লাগিয়ে সুস্থ সংস্কৃতির র্চ্চায় এগিয়েছে জীবন। শৈশব থেকেই শিক্ষা পেয়েছে ‘গুণগতমাণ’ (কোয়ান্টিটি নয়, কোয়ালিটি) সঠিক রেখে কাজ করার।

সঙ্গীত, বক্তৃতা, উপস্থাপনা এবং বাচিক তথা আবৃত্তি হচ্ছে সংস্কৃতির একটি অপরিহার্য উপাদান। সংস্কৃতির বহুমাত্রিক ব্যবহার অঞ্চল ভেদে মানুষের জীবনযাত্রার একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে থাকে। সংস্কৃতি সাধারণত চারপাশের সৌন্দর্যকে চিত্রিত করে। ভাষার এই নানামুখী ব্যবহার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

একাধারে তিনি একজন শিক্ষক, সমাজ ও পরিবেশকর্মী, সংগঠক, সফল বাচিক শিল্পী এবং সংস্কৃতি ভূবনের বাসিন্দা। শৈশব থেকেই সংস্কৃতির প্রতি দারুন মোহ। তার ইচ্ছে শক্তি প্রবল। সন্তানের এমন অবস্থায় বাবা-মা সহায়তা করেছেন। যে কাজটিই করবে, তা যেন হয় সুন্দর, গ্রহণযোগ্য এবং গুণগতমানের। মানুষের ভালোবাসা সস্তা কোন বস্তু নয়। এটি অর্জন করতে হয়।

সুস্থ সমাজ ও সংস্কৃতি চর্চ্চা এবং বাবা-মায়ের আদর্শকে সঙ্গী করে এতোটা পথ এগিয়েছেন ডায়মন্ড হারবার মহাকুমার সরিষা গ্রামের স্কুল শিক্ষিকা ও আবৃত্তি শিল্পী সাহানারা খাতুন।

শ্রুতিনাটক, আবৃত্তি, গান, রান্না, বই পড়া ইত্যাদির পাশাপাশি কাজ করে চলেছেন বাচিক শিল্পের সাধনায়। ব্যস্ত সময়ের মধ্যেও ছাত্রছাত্রীদের সাথে সময় দেওয়াটা দায়িত্ব মনে করেন। তার পরম নিত্যানন্দ রবীন্দ্রনাথ আর যেকোনো সমস্যার সমাধান নজরুল।

তার সাধনার ফসল ‘স্মার্ট কিডস’ স্কুল এবং ‘সৃজনী’ আবৃত্তি দল। তার স্বপ্নের আকাশ বিশাল। আবৃত্তি শিল্পকে বহুদূর এগিয়ে নেবার ভাবনা নিয়ে কাজ করছেন সাহানারা। বর্তমানে সোনারতরী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহ সম্পাদিকা। যুক্ত রয়েছেন, এন আর বি ওয়ার্ল্ড নামের প্রবাসী বাঙালীদের চ্যানেলের সঙ্গে। তিনি এটির ভারতীয় আবাসিক সম্পাদক। কাজ করেন নীরবে-নিভৃতে। অনেকটা প্রচারবিমুখ এই শিক্ষক-আবৃত্তি শিল্পী ভালো কিছু করার তাগিদ অনুভব করেন ভেতর থেকে।

পথ শিশুদের কষ্ট তাকে ব্যথিত করে। তার সাধ্যানুযায়ী সহযোগিতা করেন। এই ঠিকাবিহীন মানব সন্তানদের নিয়ে তার ভাবনাকে সম্মান জানাতে হয়। সাহানারা খাতুনদের এমনি ভাবনা যতটা বাড়বে, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো ততটাই উপকৃত হবে। তারাও তো এই সমাজেরই বাসিন্দা। বিচ্ছিন্ন কোন জনগোষ্ঠী নয়।

আগামীর পরিকল্পনায় দেশ-বিদেশে সুস্থ সাংস্কৃতি চর্চ্চার বিকাশ, বিশেষ করে আবৃত্তি শিল্পকে নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে শিক্ষক ও আবৃত্তি শিল্পী সাহানারা খাতুনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুস্থ সাংস্কৃতি চর্চ্চার বিকাশে কাজ করে চলেছেন ‘সাহানারা’

আপডেট সময় : ০৮:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩