ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার মন্তব্য ড. মোমেনের

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ৩৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়ি বছরে বাংলাদেশ-ভারত সীমান্তে কমপক্ষে ১ হাজার ২৩৩ জন বাংলাদেশি নাগরিক নিহত

হয়েছেন। ২০০০ থেকে ২০২০ সাল পর্যন্ত সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে এই সংখ্যক

বাংলাদেশি নাগরিক নিহত হলেও গত দুই যুগে নানাভাবে চেষ্টা করা হলেও মেলেনি সংকটের

সমাধান। দফায় দফায় বৈঠক আর প্রতিশ্রুতির ফুলঝুরির পর এবছরও অব্যাহত রয়েছে সীমান্তে

বিএসএফ-এর হত্যাযজ্ঞ। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্ত

হত্যা ভারতের জন্য লজ্জার আর বাংলাদেশের জন্য দুঃখজনক। উভয় দেশের সরকার প্রধানের

মধ্যে মারাত্মক অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্ত হলেও তা প্রতিপালন না করা দুঃখজনক বলেও

মন্তব্য করেন ড. মোমেন। ঢাকায় অনুষ্ঠিতব্য আইওআরএ বৈঠক নিয়ে রবিবার আয়োজিত এক

সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ড. মোমেন। এদিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে

ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশমন্ত্রী। আমরা সীমান্তে

কোনো হত্যা দেখতে চাই না। দুই দেশই সীমান্তে লিথ্যল উইপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার না

করতে সম্মত হয়েছে। তার পরও সীমান্ত হত্যা, আমাদের জন্য দুঃখের, আর ভারতের জন্য

লজ্জার। নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই ৪ বাংলাদেশি হত্যা হয়েছে ভারত সীমান্তে। ২ নভেম্বর

সিলেটের কানাইঘাটে দুইজন হত্যার পর সবশেষ গত শুক্রবার লালমনিরহাট সীমান্তে আরও দুই

বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও কূটনৈতিক পর্যায়ে

প্রচুর আলোচনা হলেও ভারতের তরফে আচরণের কোনো উন্নতি হয়নি। সোমবার থেকে ঢাকায়

শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ওশেন রিম এসোসিয়েশন-আইওআরএ-নিয়ে সংবাদ সম্মেলনটির

আয়োজন করে বিদেশ মন্ত্রক। ১২টি দেশের মন্ত্রী ২৩ দেশের ডেলিগেটরা অংশগ্রহণে ভারত

মহাসগরের সম্পদ সর্বোত্তম উপায়ে ব্যবহার নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জার মন্তব্য ড. মোমেনের

আপডেট সময় : ০৯:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১