ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সাদা ডিমের চেয়ে লাল ডিমের দাম বেশি?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৪৩৯ বার পড়া হয়েছে

সাদা ও লাল ডিম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাজারে দুই ধরণের ডিম পাওয়া যায়। সাদা এবং লাল। তার মধ্যে সাদা ডিমের দাম ডজন প্রতি ১০ টাকা কম এবং ১০ টাকা বেশি লাল ডিমের দাম। কেন?

জানিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদারের বক্তব্য হচ্ছে, ডিমের রঙের পার্থক্য হয় মুরগির নানা জাতের কারণে। সাধারণত সাদা মুরগির ডিম সাদা হয়। লালচে কিংবা খয়েরি রঙের মুরগির ডিম হয় লালচে রঙের।

লাল মুরগির উৎপাদন, খাবার, ওষুধ ও অন্যান্য আনুসাঙ্গিক খরচ সাদা মুরগির তুলনায় বেশি। যে কারণে লাল মুরগির ডিমের দামও বেশি।

ডিমের চাহিদার প্রসঙ্গে সুমন বলেন, সাদা ডিমের চেয়ে লাল ডিমের চাহিদা বেশি। যার প্রভাব পড়ে দামেও। মূলত সাদা ডিমের চেয়ে লাল ডিমের কুসুম একটু গাঢ় হয়। একারণে স্বাদও একটু ভিন্ন।

আর নকল বা কৃত্রিম ডিমের বিষয়ে জানতে চাইলে সুমন হাওলাদার বলেন, কৃত্রিম কোনো ডিম হয় না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা।

বর্তমানে বাজারে প্রতি ডজন লাল ডিম ১২০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, ডিমের বাজার নিম্নমুখী। প্রতি সপ্তাহেই কমতির দিকে। সরববরাহ ঠিক থাকলে দাম আরও কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাদা ডিমের চেয়ে লাল ডিমের দাম বেশি?

আপডেট সময় : ০৭:৫৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩