ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

শান্তিতে নোবেল ইরানের ‘কারাবন্দী নার্গিস মোহাম্মদী’র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ইরানের নিপীড়িত নারীদের অধিকার আদায়ের সংগ্রাম এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে অবদান রাখায় ‘শান্তিতে

নোবেলে পেয়েছেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদী’।

নার্গিস মোহাম্মদী একজন কারাবন্দী ইরানি নারী অধিকার আইনজীবী। দেশটির নেতৃস্থানীয় মানবাধিকার কর্মীদের একজন নার্গিস নারী অধিকার এবং মৃত্যুদণ্ড বাতিলের জন্য প্রচারণা চালিয়েছেন।

নার্গিসকে একজন ‘মুক্তির যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন তার

বক্তৃতায় বলেন, ফার্সি ভাষায় ‘নারী, জীবন, স্বাধীনতা’ শব্দগুলো ইরান সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের অন্যতম স্লোগান।

তিনি আরও বলেন, নরওয়েজিয়ান নোবেল কমিটি ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার এবং সবার জন্য মানবাধিকার

ও স্বাধীনতার প্রচারের জন্য লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ নার্গিস মোহাম্মদীকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নার্গিস বর্তমানে তেহরানের এভিন কারাগারে প্রায় ১২ বছরের কারাদণ্ডের একাধিক সাজা ভোগ করছেন।

তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো।

তিনি ২০০৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদির নেতৃত্বে একটি বেসরকারি সংস্থা ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান।

১৯তম নারী হিসেবে ১২২ ধরে প্রচলিত নোবেল পুরস্কার জয়ের গৌরব অর্জন করেছেন নার্গিস। ফিলিপাইনের মারিয়া রেসা ২০২১ সালে রাশিয়ার দিমিত্রি মুরাতোভের সঙ্গে যৌথভাবে এই পুরষ্কার জেতার পর প্রথম নারী হিসেবেও শান্তিতে নোবেল জিতেছেন তিনি।

পুরস্কার হিসেবে তিনি ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১০ লাখ ডলার পাবেন। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এ বছরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

১৮৯৫ সালের এক উইলে এই পুরস্কার প্রবর্তন করেন ডিনামাইটের আবিষ্কারক এবং সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তিতে নোবেল ইরানের ‘কারাবন্দী নার্গিস মোহাম্মদী’র

আপডেট সময় : ০৭:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩