ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

রায় নিয়ে আপিলের সুযোগ আপাতত নেই: শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

রায় নিয়ে আপিলে যাওয়ার সুযোগ আপাতত নেই: হাসিনার আইনজীবী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঘোষিত রায় নিয়ে আপিলের সুযোগ আপাতত নেই বলে জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

আমির হোসেন বলেন, এই মামলায় আপিল করার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ না করছেন বা কোনোভাবে গ্রেপ্তার না হচ্ছেন তার আগে আপিল প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়।

রায় ঘোষণার পর ব্যক্তিগত অনুভূতির কথাও প্রকাশ করেন তিনি। যদিও রায়ের প্রতি সরাসরি অসন্তুষ্টি ব্যক্ত না করে তিনি বলেন, রায় আমার বিপক্ষে গেছে। তাই ভেতরে কষ্ট লালন করছি। ট্রাইব্যুনালের রায় আমি মেনে নিচ্ছি, তবে রায় ভিন্নভাবেও হতে পারত।

যুক্তিতর্ক উপস্থাপনের বিষয়ে তিনি জানান, ট্রাইব্যুনাল প্রসিকিউশনের যুক্তিকে তার যুক্তির তুলনায় অধিক শক্তিশালী হিসেবে বিবেচনা করেছে। ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে উনাদের যুক্তি আমার চেয়ে বেশি স্ট্রং। সেই বিচারেই তারা রায় দিয়েছেন। আমার যুক্তি গ্রহণ করেননি, এ কারণে আমি কষ্ট পাচ্ছি, বলেন আমির হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রায় নিয়ে আপিলের সুযোগ আপাতত নেই: শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

আপডেট সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫