ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৩৯০ বার পড়া হয়েছে

রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাঙ্গা কার্যত রণক্ষেত্র। কয়েক দিনের অবরোধ-আন্দোলনের আজ চূড়ান্ত তান্ডব চালানো হয়। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ভবন ভাঙচুর, থানা ঘেরাও এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের নিরাপত্তার মধ্যেই সোমবার দুপুরে এ ঘটনা ঘটলো।

গত ৪ অগাস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে পাশের ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়।

এর প্রতিবাদে গত ৫ দিনে তিন দফায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আন্দোলন করেছে স্থানীয়রা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ। সবশেষ রোববারও সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে আন্দোলনরতরা ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা পরিষদে অগ্নিসংযোগ করে।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা পাশে আছি। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।

রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর
রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর

ভাঙ্গায় চলমান বিক্ষোভ-অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় রোববার রাতে ৯০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে এ মামলা করেন। এতে আন্দোলন ঘিরে গঠিত সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করা হয়।

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে নতুন করে সোমবার ও মঙ্গলবার অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সকালে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের দুটি স্থানে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংসদীয় আসন পুনর্বিন্যাসের এই আন্দোলন পুরো ভাঙ্গা উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এতোদিন এ উপজেলার আলগী ও হামেরদীবাসী আন্দোলন করলেও সোমবার অন্যান্য ইউনিয়নের লোকজনও যোগ দেয়।

বেলা ১১টার দিকে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে এসে থেকে ভাঙ্গা সদর হাসপাতালের সামনে জড়ো হয়। তাদের তোপের মুখে পিছু হটে রাস্তা থেকে সরে দাঁড়ায় পুলিশ।

আন্দোলনকারীরা ভাঙ্গা থানার অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর এবং হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রণক্ষেত্র ভাঙ্গা উপজেলা পরিষদে আগুন, থানা ঘেরাও গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ০৪:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫