ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

যেভাবে পাতলা ভ্রু ঘন হবে, জানুন কী কী করবেন?

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে

যেভাবে পাতলা ভ্রু ঘন হবে, জানুন কী কী করবেন?

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক জোড়া ঘন, সুন্দর ভ্রু আপনার মুখশ্রী বদলে দিতে পারে। অনেক ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই ভ্রু থেকে রোম ঝরে যেতে শুরু করে, পাতলা হয়ে যায় ভ্রু। আবার শারীরিক অসুস্থতার জন্যও ভ্রুর রোম ঝরে যেতে পারে। শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলেও এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই। চুলের, ত্বকের মতো ভ্রুর যত্ন নেওয়াও জরুরি। তার জন্য সালোতে যাওয়ার দরকার নেই। নিজে থেকে যত্ন নিয়েও ঘন ভ্রু পেতে পারেন। জেনে নিন কী কী করতে হবে।

১) প্রাকৃতিক উপায়ে ভ্রু ঘন করতে চাইলে ব্যবহার করতে পারেন নারকেল তেল। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড। এসব উপাদান হেয়ার ফলিকলকে পুষ্টি জোগায়। ফলে ভ্রুর রোম পড়া বন্ধ হয়।

২) ছোট ব্রাশের সাহায্যে ভ্রুর অংশে গোল গোল করে ব্রাশ করতে থাকুন। যে দিকে ভ্রু বাড়ছে সেদিকে ব্রাশ করতে হবে। দিনে অন্তত দু’বার করে করুন।

৩) অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে তুলোয় করে ভ্রু-তে লাগান। এতেও ভ্রু ঘন হবে খুব তাড়াতাড়ি।

৪) বেশি ঘন ঘন প্লাক করলে ভ্রু সরু হয়ে যায়। যদি মেক আপ করার সময় মনে হয় ভ্রু খুব অগোছালো লাগছে, তাহলে কাজল পেন্সিল দিয়ে উপরে বুলিয়ে দিন।

৫) ল্যাভেন্ডার তেলও খুব উপকারী। নিয়মিত ব্যবহার করলে ভ্রুর রোম পড়া বন্ধ হবে। ভ্রু ঘনও হবে।

৬) চুল ঘন করতে সাহায্য করে সিরাম। বাজারে অনেক রকম ভাল মানের সিরাম পাওয়া যায়। ভ্রু-তে নিয়মিত লাগালে ভ্রু ঘন হবে।

৭) ডায়েটে রাখুন পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভিটামিন এ, ই এবং কে, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। সবুজ শাকসব্জি, ফল খেতে হবে বেশি করে। বেশি চিনি দেওয়া খাবার খাওয়া চলবে না। অতিরিক্ত ভাজাভুজি খাওয়া ছাড়তে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যেভাবে পাতলা ভ্রু ঘন হবে, জানুন কী কী করবেন?

আপডেট সময় : ১১:০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪