ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

যে কারণে সুন্দরবনে বেড়েছে হরিণের সংখ্যা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ৫৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের সুন্দরবনে বেড়েছে হরিণের সংখ্যা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সুন্দরবনের বাঁকে বাঁকে দলে দলে হরিণের অবাধ বিচরণ বলে দেয় হরিণ বাড়ার সংখ্যা। বর্তমানে সুন্দরবনে ১ লাখ ৩৬ হাজার ৬০৪টি হরিণ রয়েছে। এর আগে ২০০৪ সালে হরিণের সংখ্যা ছিল ৮৩ হাজারটি। সেই হিসেবে ১৯ বছরের ব্যবধানে সুন্দরবনে হরিণের বেড়েছে ৫৩ হাজার ৬০৪টি।

কয়েক বছরে সুন্দরবনে হরিণের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন বন বিভাগ, গবেষক ও বনজীবীরা।

সুন্দরবনে কী পরিমাণ হরিণ আছে তা জানতে চাইলে খুলনা অঞ্চলের প্রধান বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত জার্মানির কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় এক জরিপ চালানো হয়।

বাংলাদেশের সুন্দরবনে বেড়েছে হরিণের সংখ্যা : ছবি সংগ্রহ

হরিণ বৃদ্ধির কারণ হিসেবে বন কর্মকর্তারা বলেন, র‌্যাব, কোস্টগার্ড, বিজিবি ও বন বিভাগের নিয়মিত টহলের কারণে হরিণ শিকারের সুযোগ কমে গেছে। সুন্দরবনে রাসমেলা বন্ধ হয়ে যাওয়া ও সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ায় হরিণ শিকার কমেছে।

এছাড়া সুন্দরবনে অভয়ারণ্য বৃদ্ধি ও আবাসস্থলের উন্নয়ন ঘটায় বন্যপ্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সে কারণেও হরিণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সুন্দরবনে বেশ কিছু পর্যটন স্পটে হরহামেশাই হরিণ দেখতে পান পর্যটকেরা। দূর থেকে মানুষের শব্দ পেলেই ছুটে গিয়ে ঘন বনে লুকায়।

বন বিভাগের অনেক কার্যালয়ে দিনরাত সব সময়ই হরিণের দলকে ঘুরে বেড়াতে দেখা যায়। পূর্ব সুন্দরবনের কটকা, করমজল, হিরণপয়েন্ট, কচিখালী, সুপতি, ঢাংমারী, কোকিলমুণি, দুবলা অফিস পাড়ায় অসংখ্য হরিণ বনরক্ষীদের পাশাপাশি বিচরণ করতে দেখা যায়।

মানুষের সঙ্গে হরিণের সবচেয়ে বেশি সখ্য দেখা যায় করমজল ও কটকা অভয়ারণ্য এলাকায়। করমজলে পর্যটকরা তাদের স্বপ্নের মায়াবী চিত্রল হরিণগুলোকে নিজেদের হাতে খাবার খাওয়াতে পেরে ধন্য মনে করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যে কারণে সুন্দরবনে বেড়েছে হরিণের সংখ্যা 

আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪