ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে হেরে সেমিফাইনালের পথ কঠিন করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু সুপার এইটের শেষ ও তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা।আগে ব্যাট করে ইংল্যান্ডকে ১১৬ রানের সহজ লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ৬২ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেই ইংল্যান্ড। সেই সঙ্গে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই ইংলিশ ওপেনার জস বাটলার এবং ফিল সল্ট। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৬০ রান তোলে ইংল্যান্ড।

৩২ বলে ফিফটি তুলে নেন বাটলার। নবম ওভারে হারমীত সিংকে পাঁচটি ছক্কার হাঁকান এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত ফিল সল্টের ২১ বলের ২৫ রান এবং বাটলারের ৩৮ বলের ৮৩ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৬২ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেই ইংল্যান্ড।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন অ্যান্ড্রিস গাউস। ৫ বলে ৮ রান করেন তিনি। ১৩ বলে ১২ রান করে তাকে সঙ্গ দেন স্টিভেন টেইলর।

তিনে ব্যাট করতে এসে দলের হাল ধরেন নিতিশ কুমার। ১৬ বলে ১০ রান করে তাকে সঙ্গ দেন অ্যারন জোন্স। ২৪ বলে ৩০ রান করে আউট হন নিতিশ কুমারও। ৬ বলে ৪ রান করে ফেরেন মিলিন্ড কুমারও।তবে এক প্রান্ত আগলে রাখেন কোরি অ্যান্ডারসন। তাকে সঙ্গ দিয়ে রান তুলতে থাকেন হারমীত সিং। ১৭ বলে ২১ রান করে হারমীত আউট হলে ২৮ বলে ২৯ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন কোরি অ্যান্ডারসন।

১৯তম ওভারে প্রথম বলে অ্যান্ডাসনকে ফেরানোর পর তৃতীয় বলে আলি খান (০), চতুর্থ বলে নস্টুশ কেনজিগে এবং পঞ্চম বলে সৌরভ নেত্রাভালকারে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন ক্রিস জর্ডান। সেই সঙ্গে ১১৫ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র।ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। এ ছাড়াও স্যাম কারান এবং আদিল রশিদ দুটি করে, লিয়াম লিভিংস্টোন এবং রিস টপলে নেন একটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

আপডেট সময় : ১২:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪