ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

মোদি-হাসিনার হাত ধরে ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন, প্রথম দিনেই আসবে এক কোটি লিটার ডিজেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া, ঢাকা

উদ্বোধনের দিন শনিবার এক কোটি লিটার ডিজেল পাবে বাংলাদেশ। সকল বাধা উতড়িয়ে শনিবার থেকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকাল পাঁচটায় ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

ঢাকার সড়ক দ্বীপে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বিলাশ ছবি শোভা পাচ্ছে। পাইপলাইনে ১৫ বছর ডিজেল আমদানি করা হবে। প্রথম তিন বছর দুই লাখ মেট্রিক টন, পরবর্তী তিন বছর তিন লাখ, পরবর্তী চার বছর পাঁচ লাখ, অবশিষ্ট পাঁচ বছর ১০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ জানিয়েছেন, পাইপলাইনে ডিজেল আমদানির কার্যক্রমটি শনিবার বিকেল থেকে শুরু হবে।

প্রথম দিনে পাইপলাইনে আসবে এক কোটি লিটার ডিজেল। পরবর্তীতে এলসি খোলা সাপেক্ষে বাংলাদেশে ডিজেল আসবে। দিনাজপুরের পার্বতীপুরের পুরনো ডিপোতে যথেষ্ট জায়গা রয়েছে। সেখানেই আমদানি করা ডিজেল সংরক্ষণ করা হবে। নতুন ডিপোর কাজ চলমান রয়েছে। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আসলে সাশ্রয় হবে এবং কমবে পরিবহন ব্যয়। এতে খুব সহজে বাংলাদেশের উত্তরবঙ্গে ডিজেল সরবরাহ করা যাবে।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পরিচালক টিপু সুলতান জানাচ্ছেন, নতুন ডিপোর কাজ শেষ না হওয়া পর্যন্ত পার্বতীপুরের পুরনো ডিপোতে ডিজেল রাখা হবে। আশা করছি চলতি বছরই নতুন ডিপোর নির্মাণকাজ সম্পন্ন হবে। ভারতের আর্থিক সহায়তায় ভারতের অংশে ৫ কিলোমিটারসহ প্রায় ১৩১ দশমিক ৫ কিলোমিটার ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোদি-হাসিনার হাত ধরে ফ্রেন্ডশিপ পাইপলাইনের উদ্বোধন, প্রথম দিনেই আসবে এক কোটি লিটার ডিজেল

আপডেট সময় : ১০:১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩