ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

মুম্বাইয়ের হোটেল থেকে মাদকসহ আটক অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ৫৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের মুম্বাইয়ের একটি অভিজাত হোটেল থেকে মাদকসহ টলিউডের (দক্ষিণী ছবির) এক অভিনেত্রীকে আটক করেছে দেশটির ন্যাক্রোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সদস্যরা।

একই সঙ্গে এক মাদক পাচারকারীকেও আটক করেছে এনসিবি। তবে ২০ বছর বয়সী ওই অভিনেত্রীর পরিচয় প্রকাশ করেনি এনসিবি। খবর এএনআই।

প্রকাশিত খবরে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে মুম্বাইয়ের মীরা রোডের একটি হোটেলে অবস্থান করছিলেন ওই অভিনেত্রী। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সেখানে অভিযান চালান এনসিবির কর্মকর্তারা। সেখানে তল্লাশির পর গতকাল রবিবার আটক করা হয় ওই অভিনেত্রীকে।
এসময় আরও এক মাদক পাচারকারীকেও আটক করা হয়। এছাড়া অভিযানে ৮ থেকে ১০ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

ওই অভিনেত্রী কীভাবে মাদকের ঘটনায় জড়িয়ে পড়লেন বা পুরো বিষয়ে তার ভূমিকাই বা কতখানি তা খতিয়ে দেখছে এনসিবি। এছাড়া মীরা রোডের ওই হোটেল এবং তার মালিকও এনসিবির সন্দেহের তালিকায় রয়েছে। হোটেলের মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুম্বাইয়ের হোটেল থেকে মাদকসহ আটক অভিনেত্রী

আপডেট সময় : ০৩:৫৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১