ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

মারমা তরুন-তরুনীদের জলকেলিতে পাহাড়ে বৈসাবি উৎসব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৪৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলকেলির মাধ্যমে রাঙ্গামাটিতে শেষ হলো বৈসাবি উৎসব। পুরনো বছরের দুঃখ, কষ্ট ও বেদনাকে ভুলে গিয়ে একে অন্যকে পানি ছিটিয়ে শুদ্ধ করে নিলেন মারমা তরুণ-তরুণীরা

উৎসবের রঙে রঙিন সবুজ অরণ্য। রীতি অনুযায়ী বান্দরবানে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীদের জলকেলি দিয়ে শেষ হলো তিনদিনের বর্ষবরণ উৎসব।

বর্ষবরণ উৎসব তথা মাহা সাংগ্রাইং পোয়ে এর জলকেলি উৎসব। এটি এখন শুধু মারমাদেরই না এ উৎসবের রঙ সার্বজনীন। পুরো শহরজুড়ে চলছে পানি খেলা। ৮ থেকে ৮০ সবার প্রিয় একে অপরের গায়ে পানি ছুড়ে নতুন বছরকে বরণ করে নেওয়া।

আবহমান এই উৎসবে যোগ দেয় দেশি-বিদেশি পর্যটক। আনন্দ উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্রে বর্ণিল হয়ে উঠেছে পুরো পার্বত্য জেলা বান্দরবান।

মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাইং পোয়েঃ উৎসব উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) বিকাল ৩টায় বান্দরবান শহরের রাজার মাঠে অনুষ্ঠিত হয় তরুণ-তরুণীদের জলকেলি উৎসব। পাশাপাশি মঞ্চে চলে সাংগ্রাইং এর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনুষ্ঠান আর দল বেঁধে পানি খেলা প্রতিযোগিতায় নেচে গেয়ে আনন্দ উৎসবে নানা রং এর পোশাক পরে সাংগ্রাইং উৎসব পালন করে মারমা সম্প্রদায়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি। অন্যান্যদের মাঝে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস.এম.মনজুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সদস্য লক্ষীপদ দাশ, উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি মং মং সিং, সাধারণ সম্পাদক উ ক্য সিংসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের জনসাধারণ।

এবারে মাহা সাংগ্রাইং পোয়েঃ ছিল জলকেলি, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। রশি টানা, তৈলাক্ত বাশেঁর ওপর আরোহন, কাবাডিসহ খেলাধুলা।

মঙ্গলবার ১৬ (এপ্রিল) বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হবে পার্বত্য জেলায় ৩দিনব্যাপী মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব নববর্ষবরণ সাংগ্রাই উৎসবের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মারমা তরুন-তরুনীদের জলকেলিতে পাহাড়ে বৈসাবি উৎসব

আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪