ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

মহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন তারা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৩৬ বার পড়া হয়েছে

নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরনাসা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন মহাকাশে অবস্থান করলে তাদের শরীরে ঘটে যেতে পারে অদ্ভুত সব পরিবর্তন। বদলে যেতে পারে তাদের পেশি ও মস্তিষ্ক, প্রভাব পড়তে পারে পাকস্থলীতে থাকা ব্যাকটেরিয়াতে

টানা ৯ মাস মহাকাশ স্টেশনে আটকে ছিলেন তারা। তবে এটাই প্রথম নয়। এখন এর আগে মহাকাশচারীর টানা ৪৩৭ দিন মহাকাশে অবস্থান করার রেকর্ড রয়েছে। গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি রাশিয়ার মহাকাশচারী ভালেরি পলিয়াকভ রেকর্ড গড়েন। মার্কিন মহাকাশচারীদের মধ্যে ফ্রাঙ্ক রুবি সর্বোচ্চ ৩৭১ দিন মহাকাশে ছিলেন। তার আগে রেকর্ডটি ছিল ৩৫৫ দিনের। বিবিসির বলেছে, রুবিওর অবশ্য এত দিন মহাকাশে থাকার কথা ছিল না। কিন্তু তিনি ও তার সতীর্থদের মহাকাশ স্টেশন থেকে যে মহাকাশযানে ফেরার কথা ছিল, সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ২০২৩ সালের মার্চে তাদের মহাকাশে অবস্থানের সময় বাড়তে হয়।

পৃথিবীতে ফিরেছেন মার্কিন নভোচারী বুচ উইলমোরছবি: এএফপি

টানা ৯ মাস মহাকাশ স্টেশনে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন তারা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ৯ মাস কাটানো দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। গেলো বছরের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বুচ ও সুনিতা। কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তারা যান, সেই স্টারলাইনারে ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাদের সময়মতো পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

বুচ ও সুনিতা মঙ্গলবার (১৮ মার্চ) গ্রীনিচ মান সময় ৫টা ৫ মিনিট মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেন। পৃথিবীতে ফেরার এই যাত্রায় ক্যাপসুল ক্রু ড্রাগনে তাদের সঙ্গে ছিলেন আরও দুজন নভোচারী। আটকে পড়া দুই নভোচারীকে ফেরাতে গিয়েছিলেন মার্কিন নভোচারী নিকোলাস হেগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ।

নাসা ক্রু-৯ মিশন-এর অংশ হিসেবে ক্রু ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার ১৭ ঘণ্টা পর এই চার নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন। বুধবার প্রায় ভোর রাতে ক্যাপসুলটি বিশেষ প্যারাস্যুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সমুদ্রে নেমে আসে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরুর করার মুহূর্তে স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলের ভেতর বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। ১৭ মার্চ ২০২৫ছবি: নাসার ভিডিও থেকে নেওয়া/রয়টার্স

বুচ ও সুনিতা দুজনই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। ক্রু ড্রাগনের এ ফিরতি যাত্রা নিয়ে ক্রু-৯ মিশনের কমান্ডার ও নাসার নভোচারী নিক হেগ বলেন, কী অসাধারণ যাত্রা!

বুচ ও সুনিতাকে এখন নাসার একটি উড়োজাহাজে করে হাউসটনে সংস্থাটির জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে কয়েক দিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রাখা হবে তাদের। নাসার ফ্লাইট সার্জনের সম্মতির পর পরিবারের সঙ্গে একত্র হতে বাড়ি যাওয়ার সুযোগ পাবেন।

২০২৪ সালের জুন মাসে মাত্র আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন এই দুই নভোচারী। মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তারা। তাদের পৃথিবীতে ফেরা নিয়ে রাজনীতিও শুরু হয়। ট্রাম্প এবং তার উপদেষ্টা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে বুচ ও সুনিতাকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে নিয়ে পৃথিবীতে ফেরার পর প্যারাস্যুটের সহায়তায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে ক্যাপসুল ‘স্পেসএক্স ক্রু ড্রাগন’। ১৮ মার্চ ২০২৫ছবি: নাসার ভিডিও থেকে নেওয়া/রয়টার্স

গত সোমবার নাসার তরফে দুই নভোচারীকে ফেরার দিনক্ষণ জানানো হয়। তাদের ফেরাতে নাসা ও স্পেসএক্স ক্রু-৯ মিশন পরিচালনা করে। মিশনের অংশ হিসেবে গত শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১১টা ৩ মিনিটে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযান ফ্লোরিডায় নাসার কেনেডি মহাকাশকেন্দ্র থেকে যাত্রা শুরু করে। ২৯ ঘণ্টা পর গত রোববার ভোর ৪টা ৪ মিনিটের দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।

দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকেই নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নভোচারীকে ফিরিয়ে আনার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহাকাশ স্টেশনে ৯ মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন তারা

আপডেট সময় : ১২:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫