ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ভোজ্যতেলের বোতলে পানি ঘিরে  চাঞ্চল্য

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

ভোজ্যতেলের বোতলে পানি ঘিরে  চাঞ্চল্য

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি পণ্য সরবরাহে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। ট্রাক থেকে টিসিবির ভোজ্যতেল খালাসের সময় একটি কার্টনে তেলের বদলে ৯ বোতল পানি পাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদামে। পরে পুরো ভোজ্যতেলের চালান ফেরত পাঠানো হয়।

খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার টিসিবি গুদাম থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা ট্রেডার্সের মাধ্যমে ডাল, চিনি, ছোলা ও ৮ হাজার ১৪ লিটার ভোজ্যতেল বোদায় পাঠানো হয়। ৪৪৫টি কার্টনের প্রতিটিতে ২ লিটার ওজনের ৯ বোতল তেল থাকার কথা। কিন্তু খালাসের সময় একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হলে শ্রমিকেরা সেটি খুলে দেখেন, ভেতরে পুরোনো তেলের বোতলে ভর্তি পানি।

তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে পুরো চালান টিসিবির গুদামে ফেরত পাঠানো হয়। বোদা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, ডিলারদের সরবরাহের আগেই অনিয়মটি ধরা পড়ে, না হলে সাধারণ কার্ডধারী ভোক্তারা প্রতারিত হতেন।

দিনাজপুরের কাহারোল টিসিবি গুদাম কর্মকর্তা মো. শাহজামাল দাবি করেন, গুদাম থেকে সঠিকভাবেই পণ্য পাঠানো হয়েছিল। তাঁর অভিযোগ, পথে ট্রাকচালক ময়নুল ইসলাম কার্টনে পানি ভরে প্রতারণার চেষ্টা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৪ হাজার টাকা জরিমানা করেছে।

প্রশ্ন উঠেছে, কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে সরকারি সরবরাহ চেইনে এমন জালিয়াতির চেষ্টা হলো? নিত্যপ্রয়োজনীয় পণ্যে এমন কারসাজি শুধু ফৌজদারি অপরাধ নয়, নিম্নআয়ের মানুষের সঙ্গে নির্মম প্রতারণা। সংশ্লিষ্টদের মতে, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় অনিয়মের ঝুঁকি থেকেই যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোজ্যতেলের বোতলে পানি ঘিরে  চাঞ্চল্য

আপডেট সময় : ০৮:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬