ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৫ শুভ-অমিতোষ জুটি চ্যাম্পিয়ন
- আপডেট সময় : ১০:২২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে
আমিনুল হক ভূইয়া, ঢাকা
ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৫ এর পুরুষদের অকশন ব্রীজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাসসের সৈয়দ শুকুর আলী শুভ ও সমকালের অমিতোষ পাল জুটি।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় তারা ইত্তেফাকের সমীর কুমার দে ও বাংলাদেশ পোষ্টের শওকত আলী খান লিথো জুটিকে পরাজিত করে শিরোপা অর্জন করেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত শুভ-অমিতোষ জুটি কৌশল ও নিখুঁত সমন্বয়ের মাধ্যমে জয়ের আনন্দ ছিনিয়ে নেয়।
তৃতীয় স্থান অধিকার করেন জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাঈদ শিপন ও দৈনিক কালবেলার এনায়েত শাওন জুটি, যারা সেমিফাইনালে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ের ক্রীড়াকক্ষে আয়োজিত এই প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়া।
ভিসতার সহযোগিতায় আয়োজিত এবারের ক্রীড়া উৎসব ঘিরে সাংবাদিকদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজনের মাধ্যমে সদস্যদের পারস্পরিক সম্প্রীতি ও খেলাধুলায় আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত সদস্যরা।

















