ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ভারতে শুভেচ্ছা সফরে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১১:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ২৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি আইএসপিআর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ভারতের বিশাখাপত্তমে ৩ দিনের শুভেচ্ছা সফরে গেল নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। এটি বৃহস্পতিবার চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করে।

নৌজেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় কমান্ডার বিএন

ফ্লিট রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে পদস্থ’ কর্মকর্তা ও নাবিকগণ উপস্থিত ছিলেন।

ভারতে অবস্থানকালে জাহাজের উদ্যোগে আগামী ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ভারতের বিশাখাপত্তম নেভাল অডিটোরিয়ামে বিশেষ প্রামান্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদান এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের ঐতিহাসিক ভূমিকাকে তুলে ধরা হবে। এর মাধ্যমে দেশটির জনগণ ও

নৌসদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে সম্মক ধারণা লাভ করতে সক্ষম হবে। বিশাখাপত্তম বন্দরে অবস্থানকালে ভারতে নিযুক্ত

বাংলাদেশের হাই কমিশনার, দেশটির নৌসমর বিশেষজ্ঞগণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীরযোদ্ধা এবং দেশটির নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা ও নাবিকগণ

জাহাজটি পরিদর্শন করবেন। উল্লেখ্য, উক্ত শুভেচ্ছা সফরের ফলে দুই দেশের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেন এর নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা, ৪০ জন মিডশীপম্যানসহ সর্বমোট ২২৮ জন নৌসদস্য উক্ত শুভেচ্ছা সফরে অংশগ্রহণ করছেন। সফর শেষে জাহাজটি আগামী ১০ অক্টোবর বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে শুভেচ্ছা সফরে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’

আপডেট সময় : ১১:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১