ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ব্যতিক্রমী উদ্যোগ রেস্তোরাঁয় মিলছে স্যানিটারি ন্যাপকিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক ব্যতিক্রমী উদ্যোগে পথ দেখালো ‘চলো স্বপ্ন ছুঁই’। হাজারো সমস্যার মধ্যে সফলতাও মাথা তুলে তার অবস্থান জানান দেয়। এমনই উদ্যোগের কথা বলা হলো আজ। 

জায়গাটা বাংলাদেশের উত্তরজনপদের রংপুর। এখানের  মহানগরীর রেস্তোরাঁর শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করছে রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো স্বপ্ন ছুঁই’। বৃহস্পতিবার  সকালে নগরীর ধাপ এলাকায় দ্যা কিচেন ও মুন্সিপাড়ায় কিচেন এক্সপ্রেস রেস্তোরাঁর শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন বক্স স্থাপন করে সংগঠনটি। এর পাশাপাশি ব্যবহৃত ন্যাপকিন নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আলাদা ডাস্টবিনও স্থাপন করে তারা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহতাসিম আবশাদ জিসান বলেন, চলো স্বপ্ন ছুঁইয়ের এ উদ্যোগের নাম প্রজেক্ট অপরাজিতা। ঘরের বাইরে বের হওয়ার পর বা রেস্তোরাঁয় আসার পর হঠাৎ সমস্যা হলে শৌচাগারে রাখা ন্যাপকিন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন নারীরা। তিনি জানান, শুধু রংপুর নয়, বিভাগের আট জেলায় আমাদের এ কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া এ কার্যক্রম স্কুল-কলেজগুলোতেও পরিচালনা করা হবে।

এর আগে করোনা মহামারিতে লকডাউনে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাড়ি বাড়ি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে সংগঠনটি। এর পাশাপাশি প্রান্তিক পর্যায়ে গিয়ে তারা নারীদের ন্যাপকিনের ব্যবহার ও স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইনও করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যতিক্রমী উদ্যোগ রেস্তোরাঁয় মিলছে স্যানিটারি ন্যাপকিন

আপডেট সময় : ১০:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১