সংবাদ শিরোনাম ::
বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে একাডেমিক অ্যাওয়ার্ড পেলো আব্দুল্লাহ আল নাহিয়ান
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
- আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১১৮৮ বার পড়া হয়েছে
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. ন. ম. শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডহক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সচিব এ.বি.এম আব্দুস সাত্তার ।
ছবিতে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী আব্দুল্লাহ আল নাহিয়ানকে প্রধান অতিথির কাছ থেকে একাডেমিক অ্যাওয়ার্ড গ্রহণ করতে দেখা যাচ্ছে।



















