ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

বাঙালি বিয়ে দেখতে মার্কিন মুল্লুক থেকে উড়ে আসেন ভিক্টোরিয়া

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে

পাবনায় বিয়ের অনুষ্ঠানে রাশিয়ান তরুণী ভিক্টোরিয়া

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঙালি বিয়ে দেখতে মার্কিন মুল্লুক থেকে উড়ে আসেন ভিক্টোরিয়া। তিনি বাংলাদেশের পাবনার একটি বিয়ে অনুষ্ঠানে অংশ নেন। ভিক্টোরিয়া ডেগতারেভা (৩৫) জন্মসূত্রে রাশিয়ান। পেশায় বিউটিশিয়ান। কর্মক্ষেত্র আমেরিকা। শখ বিভিন্ন দেশের খাবারের স্বাদ গ্রহণ ও ঐতিহ্য দেখে বেড়ানো। সুযোগ পেলেই চলে যান বিভিন্ন দেশে। রুশ এই তরুণী শুধু বাঙালি বিয়ের অনুষ্ঠান দেখতে এবার মার্কিন মুল্লুক থেকে উড়ে আসেন পাবনায়।

জেলা শহরের একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের নজর কাড়েন ভিক্টোরিয়া। রীতিমতো শাড়ি পরে হইহুল্লোড় করছিলেন তিনি। এর আগে বর-কনের গায়েহলুদ, বিয়েবাড়ির নাচ-গান, বরবরণসহ সব আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন তিনি। খাচ্ছেন বাঙালি খাবার। মুহূর্তেই মিশে যাচ্ছেন সবার সঙ্গে। ঘুমাচ্ছেন বিয়েবাড়ির গণঘরে। এতে বাড়তি আনন্দ যোগ হয়েছে বিয়ের অনুষ্ঠানটিতে।

পাবনায় বিয়ের অনুষ্ঠানে রাশিয়ান তরুণী ভিক্টোরিয়া
পাবনায় বিয়ের অনুষ্ঠানে রাশিয়ান তরুণী ভিক্টোরিয়া

বিয়েবাড়িতে ভিক্টোরিয়া জানান, তিনি জন্মসূত্রে রাশিয়ান। তার বাবা ও মা রাশিয়াতেই থাকেন। কাজের জন্য ১২ বছর ধরে তিনি থাকেন আমেরিকায়। বেড়াতে ভালো লাগে। বিভিন্ন দেশের খাবার ও ঐতিহ্য সম্পর্কে জানতে ইচ্ছা করে। তাই সুযোগ পেলেই অন্য দেশে বেড়াতে যান। তার সহকর্মী তনিমা ইসলামের ভাইয়ের বিয়ে হচ্ছে। আমেরিকায় কাজের ফাঁকে বিষয়টি জানার পরই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঙালি বিয়ে দেখতে মার্কিন মুল্লুক থেকে উড়ে আসেন ভিক্টোরিয়া

আপডেট সময় : ০৩:১৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫